মাস্ক পরার কারণে কানে ব্যথা হচ্ছে? এই ঘরোয়া পদ্ধতিতেই হবে সমাধান

করোনা ভাইরাস মহামারী আমাদের জীবনযাত্রাকে অনেকখানি বদলে দিয়েছে। আগের মতো সেই খোলামেলা জীবনযাপন নেই, এখন বাড়ির বাইরে পা রাখার মানেই সঙ্গে মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার বহন করা। এছাড়াও, মানুষ সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মেনে চলছে এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখছে।

If Covid-19 Face Masks Hurt Your Ears Try These Tips To Protect Ear

করোনা এড়াতে সর্বক্ষণ মাস্ক পরে থাকতে হচ্ছে, এর ফলে ত্বকের নানান সমস্যা এবং কানের পিছনে ব্যথা দেখা দিচ্ছে। সর্বক্ষণ মাস্ক পরে থাকার ফলে অনেকেরই কানের পিছনে ব্যথা হচ্ছে, কান লাল হওয়া এবং জ্বালা, ইত্যাদিও দেখা দিচ্ছে। তাহলে আসুন জেনে নিই এমন কিছু টিপস, যার মাধ্যমে আপনি কানের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।

নো এলাস্টিক মাস্ক

নো এলাস্টিক মাস্ক

করোনা এবং কানের ব্যথা এড়াতে আপনি নো এলাস্টিক মাস্ক ব্যবহার করতে পারেন। সাধারণত এলাস্টিক দেওয়া মাস্ক পরলেই কানে ব্যথা হয়। তাই কানের ব্যথা থেকে মুক্তি পেতে আপনি নো এলাস্টিক মাস্ক ব্যবহার করুন।

বরফ ব্যবহার করুন

বরফ ব্যবহার করুন

অফিস বা কাজ থেকে বাড়ি ফেরার পর কানে বরফ লাগান। বরফ দিয়ে ম্যাসাজ করলে ব্যথা উপশম হয়। বরফ লাগানোর পরে কানে অবশ্যই ময়েশ্চারাইজার লাগান।

ক্লিপ মাস্ক ব্যবহার করুন

ক্লিপ মাস্ক ব্যবহার করুন

মেয়েরা সাধারণত চুলে ক্লিপ লাগিয়ে থাকে। আপনি সেই ক্লিপ দিয়েই মাস্ক থেকে হওয়া কানের ব্যথা আটকাতে পারেন। ক্লিপ মাস্ক পরার জন্য সবার আগে চুল বেঁধে নিন, তারপর মাস্ক পরুন। মাস্কের এলাস্টিক কানে আটকানোর বদলে তা ক্লিপের ভিতর ঢুকিয়ে কানের পিছনের চুলের সঙ্গে আটকে দিন। এতে কানের উপর এলাস্টিকের চাপ পড়বে না।

ঘরে তৈরি মাস্ক ব্যবহার করুন

ঘরে তৈরি মাস্ক ব্যবহার করুন

মাস্ক পরার ফলে কানে যে ব্যথা হয়, তা সাধারণত কেনা মাস্ক ব্যবহার করলে হয়। তাই, কানের ব্যথা কমাতে আপনি ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করুন। কেনা মাস্কের দড়ি সাধারণত এলাস্টিকের হয়, যার কারণে কানে ব্যথা এবং লালচেভাব দেখা দেয়। তাই কানের ব্যথা কমাতে আপনি ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন, আরাম পাবেন।

X
Desktop Bottom Promotion