Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঠোঁট সারাক্ষণ শুষ্ক লাগছে? বগলে ঘামের উত্কট গন্ধ? নারকেল তেলেই মিলবে মুক্তি!
রুপচর্চায় অনেক দশক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে নারকেল তেল। ত্বক, চুলের বিভিন্ন সমস্যার চটজলদি সমাধান করতে অত্যন্ত উপকারী একটি উপাদান এটি। তবে শুধু ত্বক চুল নয়, ঠোঁটের শুষ্কভাব এবং বগলের দুর্গন্ধ দূর করতেও দারুণ উপকারী নারকেল তেল।
এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ। যা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। পাশাপাশি নারকেল তেল হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। যে কারণে ত্বকের শুষ্কভাব দূর করে হাইড্রেট রাখে। জেনে নিন কী ভাবে কাজে লাগাবেন নারকেল তেল।

শুষ্ক ঠোঁটে নারকেল তেল কী ভাবে ব্যবহার করবেন?
ঠোঁট রুক্ষ শুষ্ক হয়ে গেলে নারকেল তেল এবং মধু একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। নারকেল তেল এবং মধু, উভয় প্রাকৃতিক উপাদানই ত্বক আর্দ্র রাখতে পারে। তাই এই দু'টি উপাদান একসঙ্গে ব্যবহার করা হলে ঠোঁটের শুষ্কভাব ও ফাটা সহজেই নিরাময় হবে।
এক চা চামচ নারকেল তেলের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে ঠোঁটে লাগান। মিনিট পাঁচেক রাখার পর টিস্যু দিয়ে আলতো করে ঠোঁট মুছে ফেলুন। দিনে বেশ কয়েকবার এই মিশ্রণ লাগাতে পারেন।
বগলের দুর্গন্ধ দূর করতে কী ভাবে ব্যবহার করবেন নারকেল তেল?
বেকিং সোডা এবং নারকেল তেল একসঙ্গে মিশিয়ে বগলে লাগান। বেকিং সোডা ঘাম শোষণ করে এবং দুর্গন্ধ কমায়। নারকেল তেল ত্বকে পুষ্টি যোগায় এবং ময়েশ্চারাইজ করে।
দুই চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। সুগন্ধের জন্য এই মিশ্রণে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। বগলে কয়েক মিনিট লাগিয়ে রাখুন এই মিশ্রণটি। তারপর জলে ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications