Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ভ্যাপসা গরমে ত্বকের যত্ন কীভাবে নেবেন? মেনে চলুন এই কয়েকটি টিপস
নববর্ষের শুরু থেকেই তাপমাত্রা ধীরে ধীরে উর্দ্ধমুখী। সকালে রোদের সঙ্গেই ভ্যাপসা গরম পড়েছে। আর এই গরমের সঙ্গে থাকে পরিবেশে আর্দ্রতা। এইরকম আবহাওয়ায় ত্বকে দেখা যায় বেশ কিছু সমস্যা। তবে যদি হয় সেনসিটেভ স্কিন, তাহলে তো কোনও কথাই নয়। ট্যানিং থেকে ব্রণ-র সমস্যা, এই আবহাওয়ায় আপনি যেকোনও ছোট বা বড় ত্বকের সমস্যায় পড়তে পারেন। তাই এরূপ পরিবেশে আপনি নিজের ত্বকের যত্ন কীভাবে নেবেন বুঝতে পারছেন না?
তাহলে আমাদের আজকের প্রতিবেদন আপনার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এই তীব্র গরমের দাবদহে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে আপনাকে খেতে হবে সর্বাধিক জল। গরমে জলে খামতি কারণে হতে পারে ত্বকের ক্ষতি। শরীরে জলের অভাব থাকলে ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বলতাও হারায়। জল শূন্যতা বা জলের খামতির কারণে চোখের চারপাশে কালো দাগ দেখা দিতে পারে। সঙ্গে চোখের ক্লান্তি বোঝা যাবে। এখন প্রশ্ন হল, ভ্যাপসা গরমে ত্বকের যত্নে কী করা উচিত। বিশেষজ্ঞরা বেশকিছু জিনিস মনে রাখার কথা বলে। যেমন-

১. ত্বক পরিষ্কার করার জন্য ওয়াটার বেস্ড ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করুন। এতে আপনার ত্বকে ক্ষতি হবে না।
২. প্রতি দুই-তিন ঘণ্টা পরপর জল দিয়ে মুখ ধোয়া দরকার। এতে ক্লান্তিভাবও অনেকটা কাটে।
৩. সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকা উচিত। কোনো ব্যক্তি যদি টেনশন ফ্রি থাকেন, অন্য অঙ্গপ্রত্যঙ্গের মতো ত্বকের কোষগুলোও রিলাক্সড থাকে। তখন ত্বকের উজ্জ্বলতা দেখা যায়।
৪. ত্বকের যত্নে সার্বিক খাদ্যাভ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাবার খাওয়া দরকার। প্রচুর জল পান করা প্রয়োজন।
৫. গরম আবহাওয়ায় পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম না হলে এর প্রভাব ত্বকে পড়ে। ত্বক হয়ে পড়ে ক্লান্ত। তাই রোজ সাত-আট ঘণ্টা ঘুমানো উচিত।
৬. এই সময় অতিরিক্ত মেকআপ করা থেকে বিরত থাকা দরকার। শুধু ওয়াটার বেস্ড মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্কতা থেকে রেহাই পাবে।
৭. স্নানের পর ত্বকের ধরন বুঝে সানব্লক ক্রিম ব্যবহার করুন। সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকে জলের খামতি সৃষ্টি করে ও ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। তাই সরাসরি সূর্যরশ্মির সংস্পর্শে না যাওয়াই ভালো। দিনের বেলা বাড়ি থেকে বাইরে যেতে হলে সানব্লক ক্রিম, ছাতা, রোদটুপি/হ্যাট, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করা প্রয়োজন।
অতিরিক্ত ক্ষারজাতীয় সাবান দিয়ে স্নান করা বন্ধ করুন। এতে ত্বকে ক্ষতি হবে না।



Click it and Unblock the Notifications