Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ধনেপাতা কেনার দু'দিনের মধ্যেই পচে যায়? জেনে নিন দীর্ঘদিন টাটকা রাখার উপায়
যে কোনও খাবারের স্বাদ-গন্ধ বাড়াতে ধনে পাতার জুড়ি মেলা ভার। ভর্তা, ডাল, তরকারি, মাংস, মাছের ঝোল, মুড়ি মাখা, আলুকাবলি, ফুচকা - সর্বত্রই এই পাতার অবাধ যাতাযাত। খাবারে একমুঠো ধনে পাতা ছড়িয়ে দিলেই স্বাদ বেড়ে যায় বহুগুণ। কিন্তু ধনে পাতা সংরক্ষণ করাই বেশ কঠিন। এক, দু'দিন রাখলেই পাতা পচে যায়, নয়তো শুকিয়ে যায়। ফ্রিজে রাখলেও খুব বেশিদিন টেকে না। তবে সঠিক ফন্দি-ফিকির জানলেই এক-দুই সপ্তাহ টাটকা থাকবে ধনে পাতা। ভাবছেন কী করে? আজকের আর্টিকেলে ধনে পাতা সংরক্ষণের টিপস দেওয়া রইল -

১) বাজার থেকে টাটকা ধনেপাতা কিনে আনুন। পচাপাতা কিংবা শিকড় থাকলে তা কেটে বাদ নিন। এ বার একটি পাত্রে খানিকটা জল নিয়ে তাতে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। ধনে পাতাগুলি সেই জলে ঘণ্টা খানেক ডুবিয়ে রাখুন। তারপর সেগুলি ধুয়ে শুকিয়ে নিন ভাল করে।
এবার একটি এয়ার টাইট পাত্র নিন এবং সেটি পেপার টাওয়েল দিয়ে ভাল করে ঢেকে দিন। এর মধ্যে ধনে পাতাগুলো রাখুন এবং পাতার উপরেও পেপার টাওয়েল দিয়ে ঢেকে দিন। তারপর পাত্রের ঢাকনাটি ভাল ভাবে আটকে দিন। ফ্রিজে এই এয়ার টাইট পাত্রটি রেখে দিন। প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত তাজা থাকবে ধনে পাতা।
আরও পড়ুন : পাকা কলা তাড়াতাড়ি পচে যায়? এই ৬ উপায়েই দীর্ঘদিন তাজা থাকবে কলা!
২) প্রথমে ধনে পাতাগুলি ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। এর পর কয়েকটা করে ধনে পাতা নিয়ে এক একটা গুচ্ছ তৈরি করুন। একসঙ্গে সব ধনে পাতা রাখবেন না।
পেপার টাওয়েলে এক গুচ্ছ ধনে পাতা রোল করুন। এ ভাবে সবকটা গুচ্ছ আলাদা আলাদা পেপার টাওয়েলে রেখে রোল করুন। এর পর জিপ-লক ব্যাগে ধনে পাতাগুলো ভরে ফ্রিজে রেখে দিন। এতে দুই সপ্তাহেরও বেশি সময় টাটকা থাকবে ধনে পাতা।



Click it and Unblock the Notifications