Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুলে কালার করতে গিয়ে ত্বকে লেগে গিয়েছে? জেনে নিন দাগ তোলার সহজ উপায়
চুলে কালার করা এখন ফ্যাশন। লাল, ব্রাউন, সোনালী, রঙে চুল রাঙান ইয়ং জেনারেশন। হেয়ার কালার যে কারুর লুক বদলে দিতে পারে। পার্লারে গিয়ে কালার করা খরচ সাপেক্ষ, তাছাড়া ব্যস্ত জীবনে সময়ের বড্ড অভাব। অথচ ফ্যাশন মাস্ট। তাই অনেকে বাড়িতেই চুলে কালার করতে বসেন। কিন্তু একি! চুল রং করতে গিয়ে ঘাড়, কপালও রং হয়ে গিয়েছে! সেই রঙ উঠবে কী করে তা নিয়ে এক নতুন চিন্তা! আজ আমরা আপনাদের জন্য এই সমস্যার সমাধান নিয়ে এসেছি। চুলে কালার করতে গিয়ে কোথাও কালার লেগে গেলে কীভাবে সেই রঙ তুলবেন জেনে নিন।


১) সাবান এবং জল
কালার লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন। নাহলে স্কিনে কালার ধরে নেবে। সাবান দিয়ে পরিষ্কার করতে পারেন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। কালার লাগার সঙ্গে সঙ্গে এটা করলে কালার উঠে যাবে।

২) অলিভ অয়েল
ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে অলিভ অয়েল। স্কিনে কালারের দাগ পড়ে গেলে একটু তুলোয় করে অলিভ অয়েল নিন, তারপর কালার লাগার জায়গায় আস্তে আস্তে ঘষুন। ৮ ঘণ্টা রেখে গরম জল দিয়ে ধুয়ে নিলেই হবে। দেখবেন দাগ উঠে গেছে।

৩) টুথপেষ্ট
কালারের দাগ তুলতে টুথপেষ্ট দারুণ কাজ করে। আঙুলে করে যে জায়গায় কালার লেগেছে সেখানে নন-জেল টুথপেষ্ট লাগান। ধীরে ধীরে ম্যাসাজ করুন আপনার ত্বকে। ৫-১০ মিনিট রেখে দিন। গরম জলে একটা কাপড় ভিজিয়ে মুছে নিন।

৪) পেট্রোলিয়াম জেলি
পেট্রোলিয়াম জেলি খুব সহজে কালারের দাগ তোলে। হাতে বা তুলোয় করে পেট্রোলিয়াম জেলি নিয়ে দাগের জায়গায় ভালো করে ঘষুন। দাগ না যাওয়া পর্যন্ত ঘষতে হবে। দাগ উঠে গেলে পরিষ্কার করে নিন।

৫) মেকআপ রিমুভার
মেকআপ রিমুভার দিয়ে সহজে দাগ তোলা যায়। তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে ৫ মিনিটের মতো ঘষুন। দেখবেন কালারের দাগ নিমেষে উঠে গিয়েছে!
কালার করতে গিয়ে আমাদের হাতে সবথেকে বেশি কালার লেগে যায়। হাত, আঙুলে কালো ছোপ পড়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। হাত থেকে কালারের দাগ তোলার কিছু উপায় জেনে নিন।

১) নেলপলিশ রিমুভার
নেলপলিশ রিমুভার মুখে বা গলায় ব্যবহার করা সেফ না হলেও, হাতে ব্যবহার করা যায়। তুলোয় করে রিমুভার নিয়ে কয়েক সেকেন্ড কালার লাগার জায়গায় লাগিয়ে ঘষুন। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেললেই হবে।

২) বেকিং সোডা
বেকিং সোডাতেও ভালো কাজ হয়। বাসন মাজার সাবান এবং বেকিং সোডা দিয়ে পেস্ট বানান। সেটা লাগিয়ে ঘষুন কিছুক্ষণ। গরম জলে ধোওয়ার পর দেখবেন কালারের দাগ চলে গেছে!
দাগ তোলার পদ্ধতি তো জানালাম, তবে কয়েকটা টিপস মাথায় রাখলে হেয়ার কালার করার সময় দাগ লাগবে না আপনার ত্বকে।
ক) গ্লাভস পরে কালার লাগান।
খ) কালার লাগানোর আগে যেসব জায়গায় কালার লাগতে পারে সেখানে ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন।
গ) ভিজে কাপড় সঙ্গে রাখুন, কালার লাগলেই মুছে নিন।



Click it and Unblock the Notifications