Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ফ্রিজে রেখেও নষ্ট হয়ে যাচ্ছে পনির? এই নিয়মেই টাটকা থাকবে অনেক দিন!
ঘরে একটু পনির থাকলে নিরামিষের দিনে রান্না নিয়ে আর চিন্তা করতে হয় না। শুধু পনির দিয়েই নানা রকমের সুস্বাদু পদ রান্না করা যায়। তাই অনেকেই বাড়িতে বেশি করে পনির কিনে এনে রাখেন।
কিন্তু সমস্যা হচ্ছে, পনির এক-দু'দিন ঘরে রেখে দিলেই নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলেও তা ভাল থাকে না। শক্ত হয়ে যায়। স্বাদও তেমন একটা থাকে না। তবে কয়েকটি টিপস মেনে চললে পনির দীর্ঘ সময় নরম ও টাটকা থাকবে।

ভেজা কাপড়ে মুড়ে রাখুন
পনির একটি পরিষ্কার হালকা ভেজা মসলিন কাপড়ে ভাল ভাবে মুড়িয়ে ফ্রিজে রাখুন। পনির দীর্ঘ সময় টাটকা রাখতে চাইলে, চার থেকে পাঁচ ঘণ্টা অন্তর এই কাপড়ের উপর জল ছেটাতে থাকুন। রান্নার সময়ে কিছুটা পনির কেটে নিয়ে বাকিটা আবার কাপড়ে মুড়ে ফ্রিজে রেখে দিতে পারেন।
ঢাকনা দেওয়া পাত্রে রাখুন
বাড়িতে মসলিন কাপড় নেই? তাহলে ঢাকনা দেওয়া একটি পাত্রে খানিকটা জল ভরে তাতে পনির রাখুন। তারপর পাত্রের ঢাকনা আটকে ফ্রিজে ঢুকিয়ে দিন। জলে পনির নরম থাকে। এই উপায়ে পনির টাটকাও থাকে দীর্ঘ সময়। তবে প্রতিদিন এই জল পরিবর্তন করতে হবে। দুই বা তিন দিনের বেশি পনির ফ্রিজে না রাখাই ভাল।
প্যাকেটজাত পনির কী ভাবে রাখবেন?
প্যাকেট করা পনির কিনলে, বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এটি ফ্রিজে রেখে দিন। প্যাকেট খুলে রাখবেন না, তাহলে পনির নষ্ট হয়ে যাবে। রান্না করার আধ ঘণ্টা আগে প্যাকেট কেটে বার করে নিন।
পনির নরম করবেন কী ভাবে?
অনেক সময় ফ্রিজ থেকে বার করার পর পনির শক্ত হয়ে যায়। পনির নরম করার জন্য, একটি পাত্রে কিছুটা জল নিয়ে হালকা গরম করুন। তার মধ্যে অল্প নুন দিন। পনির ছোটো ছোটো চৌকো করে কেটে এই জলে ভিজিয়ে রাখুন প্রায় আধা ঘণ্টা। পনির নরম হয়ে যাবে।



Click it and Unblock the Notifications