Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ফুলদানিতে রাখা ফুল দীর্ঘ দিন থাকবে তরতাজা, মেনে চলুন এই টিপস
অনেকেই ফুল দিয়ে ঘর সাজাতে ভালবাসেন। ঘরের জানালার পাশে, টেবিলের উপর ফুলদানিতে করে তাজা ফুল রাখলে ঘরের সৌন্দর্য যেমন বাড়ে, তেমনই সারা বাড়ি সুগন্ধে ভরে ওঠে। ফুলের সুন্দর গন্ধ ঘরের পরিবেশ বদলানোর পাশাপাশি ভাল রাখে মনও।
কিন্তু সমস্যা হল, বাজার থেকে টাটকা ফুল কিনে আনার দিন দুয়েকের মধ্যেই শুকিয়ে যায়! কী ভাবে দীর্ঘ দিন তাজা থাকবে ফুল? রইল কিছু সহজ টিপস।

১) ফুলদানি যেন পরিষ্কার থাকে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাই সে দিকে অবশ্যই নজর দিন।
২) কখনই ফুলের কাণ্ড বেশি ছোটো করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে ফুল দীর্ঘ দিন তাজা থাকবে।
৩) ফুলের মধ্যে মাঝেমাঝে একটু জল স্প্রে করে নিন। এতে ফুলগুলো ফ্রেশ থাকবে।
৪) ফুলদানির জলের মধ্য়ে অল্প নুন ফেলে দিন। এতে অনেক দিন ফুল তরতাজা থাকবে।
৫) ফুলের কাণ্ডের যে অংশটা ফুলদানির জলে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। তা হলে ফুল তাড়াতাড়ি পচে যাবে। তাই সে দিকে অবশ্যই নজর দিন। দেখে নিন পুরো কাণ্ডটি যেন জলের তলায় ডুবে না থাকে।
৬) ফুল দীর্ঘদিন তাজা রাখতে, দুই চামচ আপেল সাইডার ভিনেগার, দুই চামচ চিনি এবং আধা চা চামচ ব্লিচ একসঙ্গে মিশিয়ে ফুলদানিতে ঢেলে দিন। তারপর ফুলদানিতে ফুলগুলি রাখুন। দেখবেন ফুল অনেক দিন পর্যন্ত তাজা থাকবে।
৭) ফুলদানি এমন জায়গায় রাখুন, যেখানে সূর্যের আলো পৌঁছায়। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভালো থাকবে। অন্তত এক সপ্তাহ ফুলগুলি তরতাজা থাকবে।
৮) দু'দিন অন্তর ফুলদানির জল পাল্টে ফেলুন। নইলে ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে।
৯) ফুলের কুঁড়ি দেখে কিনুন। একেবারে ফোটা ফুল ফুলদানিতে রাখলে এমনিতেই তা বেশি দিন তাজা থাকবে না।



Click it and Unblock the Notifications