Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাসন মাজতে মাজতেই সাবান শেষ? ঘরোয়া এই ৬ উপায়েই বাসন হবে নতুনের মতো ঝকঝকে!
ঘরে-বাইরের হাজারটা কাজ একসঙ্গে সামলাতে গিয়ে অনেক সময় আমরা খুব সাধারণ জিনিসগুলো ভুলে যাই। ঘরোয়া খুব জরুরি কোনও জিনিস ফুরিয়ে আসার কথা জানলেও, কেনার কথা আর মনে থাকে না। পরে যখন মনে পড়ে তখন স্বাভাবিক ভাবেই কিছু করার থাকে না। যেমন ধরুন হঠাৎ করে যদি দেখেন বাসন মাজার সাবান ফুরিয়ে গিয়েছে, তখন কী করবেন? সঙ্গে সঙ্গে তো আর দোকানে যাওয়াও সব সময় সম্ভব হয় না।

আমাদের ঘরেই এমন অনেক সাধারণ জিনিস থাকে, যেগুলি কিন্তু বাসন মাজার কাজে দুর্দান্ত। আসুন জেনে নিন, সাবান ফুরিয়ে গেলে কোন কোন জিনিস দিয়ে বাসন ধোওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন-

বেকিং সোডা
হালকা গরম জলে থালাবাসন ধুয়ে নিন। এবার সব কটা বাসনের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। একটু পরে স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে আবার গরম জলে বাসনগুলো ধুয়ে ফেলুন।

গরম জল ও লেবু
এক কাপ গরম জলে ২ টেবিল চামচ লবণ এবং ১টি পাতিলেবুর রস ভালো ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সবকটি বাসনে ঢেলে ভালো করে ঘষে ধুয়ে নিন।

কাঠের ছাই
থালাবাসন ধোওয়ার জন্য কাঠকয়লার ছাই যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। বাসন ধোওয়ার সাবান আবিষ্কারের আগে কাঠের ছাই ব্যাপকভাবে ব্যবহৃত হত। এটি পাত্র পরিষ্কার করে, গন্ধ দূর করে এবং জীবাণুমুক্ত করে। কাঠের ছাই সরাসরি এঁটো থালাবাসনে ছিটিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

চালের জল
চালের জলে স্টার্চ এবং সাইট্রিক অ্যাসিডের উপস্থিতি তেল-মশলা দূর করতে পারে। চালের জলে প্রায় ৩০ মিনিট সবকটি বাসন ভিজিয়ে রাখুন। তারপর পাত্রগুলি ভালো ভাবে ঘষে গরম জলে ধুয়ে ফেলুন।

ভিনেগার
এক কাপ জলে ৪-৫ টেবিল চামচ ভিনেগার ভালো ভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সবকটি বাসনে স্প্রে করে কয়েক মিনিট রেখে দিন। তারপরে স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

সোডা ও লেবু
একটি পাত্রে ৩ টেবিল চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে স্পঞ্জ ডুবিয়ে থালা-বাসন ঘষে ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications