সাধের রুপোর গয়না কালো হয়ে যাচ্ছে? দেখে নিন পরিষ্কার করার সহজ ৬ টিপস

বিয়ে বাড়ি হোক বা কোনও পার্টি, নিজেকে আরও সুন্দর ও ব্যক্তিত্বময়ী করে তুলতে পোশাকের সঙ্গে ম্যাচিং করে গয়না পরা চাই-ই-চাই। কেউ পছন্দ করেন সোনার গয়না, কারুর পছন্দ আবার বিভিন্ন ধরনের পাথর বসানো গয়না, অনেকে রুপোর গয়নাও পছন্দ করেন। গয়নার পাশাপাশি অনেকের বাড়িতে রুপোর বাসনপত্র এবং অন্যান্য জিনিসও ব্যবহার করা হয়। কিন্তু রুপোর জিনিস খুব অল্প সময়ের মধ্যেই কালো হয়ে যায়। যে কারণে দেখতেও খুব বাজে লাগে। তবে সাধের গয়না মলিন হয়ে গিয়েছে ভেবে মন খারাপ করার কিছু নেই। কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন রুপোর গয়নার উজ্জ্বল ভাব।

How to clean silver items at home

চলুন জেনে নেওয়া যাক, রুপোর গয়না বা বাসনের কালো ছোপ পরিষ্কার করার কিছু সহজ ঘরোয়া উপায় -

লেবু এবং নুন

লেবু এবং নুন

গরম জলে নুন এবং পাতিলেবুর রস মিশিয়ে নিন। এতে আপনার রুপোর গয়না বা জিনিস ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট। তারপর জল থেকে তুলে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।

টমেটো কেচাপ

টমেটো কেচাপ

পেপার টাওয়েলে অল্প পরিমাণ কেচাপ নিয়ে কালো হয়ে যাওয়া গয়নাতে ঘষুন। এছাড়া, অল্প পরিমাণ সস আঙুলে নিয়ে ঘষে নিন গয়নার উপর। মিনিট পনেরো রেখে ভাল করে ধুয়ে নিন।

ভিনেগার

ভিনেগার

হালকা গরম জলে ২ টেবিল চামচ বেকিং সোডা ও আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। এতে দুই থেকে তিন ঘণ্টা রুপোর জিনিস ভিজিয়ে রাখুন। এর পরে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে মুছে নিন।

ডিটারজেন্ট

ডিটারজেন্ট

হালকা গরম জলে কিছুটা জামাকাপড় কাচার সাবান মিশিয়ে নিন। এতে ১০ মিনিট রুপোর গয়না ভিজিয়ে রাখুন, তারপর ধুয়ে মুছে ফেলুন।

কন্ডিশনার

কন্ডিশনার

চুলের কন্ডিশনার দিয়েও পরিষ্কার করা যায় রুপোর গয়না। কিছুটা হেয়ার কন্ডিশনার নিয়ে ১০ মিনিট ধরে ঘষে নিন গয়নাতে। তার পর জল দিয়ে ধুয়ে মুছে ফেলুন। চকচক করবে গয়না!

আলু

আলু

একটি বা দু'টি আলু সিদ্ধ করে নিন। আলু সরিয়ে ফেলে সিদ্ধ করা জলটি ঠান্ডা করুন। তার মধ্যে কালচে ছোপ ধরা রুপোর বাসন বা গয়না ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। তারপর জল থেকে তুলে সাবান জলে ধুয়ে নিন সেগুলি। এর পর সাধারণ জলে ভাল করে পরিষ্কার করুন।

Story first published: Monday, August 29, 2022, 17:33 [IST]
X
Desktop Bottom Promotion