Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চায়ের পাত্র পুড়ে গিয়েছে? ঘরোয়া টোটকাতেই দূর হবে পোড়া দাগ!
চা বসিয়ে দিয়ে একটু অন্য কাজে হাত দিয়েছেন, ভুলেই গিয়েছেন গ্যাসে চা বসিয়ে এসেছেন। হঠাৎ নাকে পোড়া গন্ধ পেতেই হুঁশ ফিরল। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে! চা তো শুকিয়ে কাঠ, সেই সঙ্গে পাত্রটিও একেবারে পুড়ে গিয়েছে। পাত্রের পোড়া দাগ সহজে ওঠে না। অনেক কাঠখড় পুড়িয়েও কোনও কাজ হয় না। কম-বেশি সব বাড়িতেই এই দুর্ঘটনা একবার না একবার হলেও ঘটেছে!

কিন্তু চায়ের পাত্র পুড়ে গিয়েছে বলে তো আর ফেলে দেওয়া যায় না। আজ আপনাদের জন্য রইল কিছু ঘরোয়া টোটকা। এতে পাত্রের পোড়া দাগ উঠবে খুব সহজেই!

বেকিং সোডা
চপ, পকোড়া মচমচে করতে বেকিং সোডার ব্যবহার হয়। তবে জানেন কি, চায়ের পাত্রের পোড়া দাগ পরিষ্কার করতেও দারুণ কার্যকরী বেকিং সোডা? চায়ের পাত্রের ভিতর ও বাইরে ভালো করে সোডা লাগিয়ে নিন। পাঁচ মিনিট এ ভাবে রেখে দিন। তারপর বাসন মাজার স্ক্রাবার দিয়ে পাত্রটি মেজে ফেলুন। এতে পাত্রের দাগ উঠে যাবে।

পাতিলেবুর রস
চায়ের সসপ্যানের পোড়া দাগ তুলতে ব্যবহার করুন লেবু। অর্ধেক লেবু কেটে পোড়া পাত্রে ভালো ভাবে ঘষুন। তারপর পাত্রটি গরম জলে ভিজিয়ে কিছু ক্ষণ রেখে দিন। এতে পাত্রের পোড়া দাগ দূর হবে।

ভিনেগার এবং বেকিং সোডা
পোড়া চায়ের পাত্র পরিষ্কার করতে ভিনেগারও কাজে লাগাতে পারেন। বেকিং সো়ডার সঙ্গে ভিনেগার মিশিয়ে পাত্রের গায়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে চায়ের পাত্র অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

লবণ দিয়ে পরিষ্কার করুন
খাবারের স্বাদ বাড়ানোই লবণের একমাত্র কাজ নয়। বাসনের পোড়া দাগ তুলতেও ব্যবহার করতে পারেন নুন। পোড়া পাত্রে জল ভর্তি করে তাতে ২ চা চামচ লবণ এবং বাসন পরিষ্কারের তরল সাবান দিয়ে একটু ফুটিয়ে নিন। তারপর আঁচ নিভিয়ে এক ঘণ্টা এ ভাবে রেখে দিন। এ বার স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষলেই পোড়া দাগ উঠে যাবে।



Click it and Unblock the Notifications