Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পেটের চর্বি কমাতে ঘরোয়া পদ্ধতি
পেটের অতিরিক্ত চর্বি কমাতে পড়তেই হবে এই প্রবন্ধটি।
মধ্য়প্রদেশে চর্বি বাড়ছে অনবরত। আর তাই নিয়ে চিন্তায় চিন্তায় আপনার অবস্থা খারাপ। এদিকে হোমিওপ্য়াথি থেকে অ্যালোপ্য়থি সবকিছুই করে ফেলেছেন! চিন্তা নেই। উপায় আছে। এমন একটি ঘরোয়া পদ্ধতি আছে যার সাহায্য়ে খুব সহজেই পেটের বর্ধিত চর্বি কমিয়ে ফেলা সম্ভব। আর আপনি হয়তো এটা শুনলে খুশি হবেন যে এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য় অনেক তারকাও নিয়ে থাকেন।
এমনটা মনে করা হয় যে পেটের চর্বি কমানো সব থেকে কঠিন কাজ। এমনকি বিশেষজ্ঞদেরও এই ধারণা যে, পেটে যে ফ্য়াট সেলগুলি জমা হয় সেগুলিকে কমিয়ে ফেলা মোটেই সহজ কাজ নয়।
অনেক সময় ঘন্টার পর ঘন্টা শরীরচর্চা করার পরেও পেটের মেদ যেন কমতেই চায় না। আর একথা তো সকলেরই জানা যে মাত্রাতিরিক্ত চর্বির কারণে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগ। যেমন, ওবেসিটি, কার্ডিওভাসকুলার ডিজিজ, পিঠে যন্ত্রণা, জয়েন্ট পেন, হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ প্রভৃতি। তাই আপনারও যদি কোমরের মাপ দিন দিন বাড়তে থাকে তাহলে এখনই সাবধান হন। প্রয়োজনে আজ থেকেই এই ঘরোয়া চিকিৎসা শুরু করুন।

প্রয়োজনীয় উপকরণ:
১. রান্না করা ওট মিল- হাফ বাটি
২. জাম- ৩-৪ টে
তথ্য ১:
এই ঘরোয়া চিকিৎসাটি বেশ কাজে আসে পেটের মেদ কমাতে। তবে নিয়নিত চালাতে হবে এই চিকিৎসা। নচেৎ তেমন ফলই পাওয়া যাবে না। সেই সঙ্গে নিয়মিত শরীরচর্চা এবং কঠিন ডায়েট মেনে খাবার খাওয়া মাস্ট। এই নিয়নগুলি মেনে চললে দেখবেন অল্প দিনেই ফল পাচ্ছেন হাতেনাতে।
তথ্য ২:
ওট মিলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা পেটে চর্বি জমতে দেয় না। ফলে কমতে শুরু করে মেদ। আপরদিকে জাম হল ভিটামিন-সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এই দুই উপাদান স্টমাকের চারিদিকের চর্বি হ্রাস তো করেই সেই সঙ্গে মেটাবলিক রেটও বাড়িয়ে দেয়।
ঘরোয়া উপাদানটি বানাবেন কীভাবে:
ধাপ ১:
১.একটা বাটিতে পরিমাণ মতো উপকরণগুলি নিন।
২. এবার ভালো করে উপকরণগুলি মিশিয়ে একটা মিশ্রন তৈরি করুন।
৩. এবার সেটি খাওয়া যেতে পারে।
ধাপ ২:
১. ব্রকফাস্টে এই মিশ্রনটি নিয়মিত খান। প্রসঙ্গত, কম করে ২ মাস খেলে দেখবেন ভালো ফল পাবেন।
২. ব্রেকফাস্টে আর কোনও খাবার খাবেন না।



Click it and Unblock the Notifications




