Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘরোয়া পদ্ধতিতে ৩৫ দিনে কমান ৪ কিলো ওজন
ঘরোয়া পদ্ধতিতে ৩৫ দিনে কমান ৪ কিলো ওজন
নিজের ক্রমবর্ধমান ওজন নিয়ে চিন্তায় পড়েছেন? ভেবে পাচ্ছেন না কী করবেন? চিন্তা দূর করে এই প্রবন্ধটি পড়ে ফেলুন। এই লেখায় এমন একটি ঘরোয়া ওষুধ নিয়ে আলোচনা করা হল যা দ্রুত ওজন কমাতে আপানকে সাহায্য করতে পারে।
ওজন কমানো হল সব থেকে কঠিন কাজ। বেশি করে যারা খেতে ভালবাসেন তাদের ক্ষেত্রে তো কাজটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু ওজন কমানোটা খুবই জরুরি। না হলে যে শরীরে একের পর এক বাসা বাঁধতে শুরু করে নানা মারণ রোগ। তাই এখনই সসাবধান হতে হবে। নচেৎ কিন্তু বিপদ!

প্রথমেই যে কাজটি করতে হবে তা হল খাওয়াদাওয়াকে নিয়ন্ত্রণ আনতে হবে। রোজের ডায়েট থেকে বাদ দিতে হবে ভাজাভুজি এবং রেড মিটকে। সেই সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা করে দেখতে হবে কোনও রোগের করণে ওজন বাড়ছে কিনা। আর যদি দেখেন কোনও রোগ নয়, অস্বাস্থ্য়কর জীবনযাপনের জন্য মেদবহুল হয়ে পড়ছেন, তাহলে এই ঘরোয়া ওষুধটি আজ থেকেই খাওয়া শুরু করুন। দেখবেন ফল পাবেন একেবারে হাতে নাতে।
ওষুধটি বানাতে প্রয়োজন পড়বে:
১. লাউয়ের রস- হাফ কাপ
২. গোলমরিচ- ১ চামচ
এই ঘরোয়া ওষুধটি নিমেষে ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে প্রতিদিন নিয়ম করে এই ওষুধটি খাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রিত আহার এবং শরীরচর্চা করলে দারুন ফল পাবেন, দেখবেন কেমন ঝটপট আপনার ওজন নিয়ন্ত্রণে এসে যাবে। প্রসঙ্গত, লাউয়ের রসে ভিটামিন-সি এবং ফাইবার রয়েছে, যা হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে গৃহীত খাবার চর্বিতে রূপান্তরিত হওয়ার সুযোগই পায় না। অপরদিকে গোলমরিচে কেপসাইসলিন নামক একটি উপাদান রয়েছে, যা চর্বি কনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
কীভাবে বানাবেন এই ওষুধটি?
১. একটা কাপে পরিমাণ মতো উপকরণগুলি নিন।
২. ভাল করে মেশান উপকরণ দুটি।
৩. আপনার ওষুধটি তৈরি খাওয়ার জন্য়।
৪. প্রতিদিন ব্রেকফাস্টের পর এই ওষুধটি ৩৫ দিন খেলেই দেখবেন কেমন বদলে যায় আপনার অবয়ব।



Click it and Unblock the Notifications


