Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্লাস্টিকের বক্সের একগুঁয়ে হলুদ দাগ দূর করবেন কীভাবে? কম খরচে ঘরোয়া উপায়ে পান সমাধান
স্কুল হোক বা অফিস, আমরা প্রায়ই প্লাস্টিকের লাঞ্চ বক্স ব্যবহার করে থাকি। তবে এগুলি নতুন হলে ভালো দেখায়, কিন্তু কিছু দিন পরেই সবজি বা আচার ইত্যাদির দাগ পড়তে শুরু করে। আর এই দাগ সহজে ওঠে না। সঠিক পদ্ধতি ও সময়ে এগুলি পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া ও জীবাণু এই বক্সের গায়ে জন্মায়। যা আমাদের স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে এই একগুঁয়ে দাগ থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে পড়ে।
আবার অনেকেই দাগ ওঠাতে না পেরে, সেইসমস্ত টিফিন বক্সগুলি ফেলে দিতে বাধ্য হয়। এতে কিছু রেখেও কোনও লাভ হয় না। তাই ব্যবহার না করাই উপযুক্ত সমাধান বলে মনে হয়। তবে এক্ষেত্রে আপনার জানা দরকার এই সমস্যা থেকে বাঁচার সঠিক পদ্ধতি। আপনিও যদি এমন সমস্যায় ভুগছেন, তাহলে আমরা আপনার জন্য নিয়ে এসেছি দারুণ কিছু পদ্ধতি। যা সহজ এবং কার্যকরী।

কীভাবে লাঞ্চ বক্স থেকে হলুদ দাগ দূর করবেন-
বেকিং সোডা ও ভিনেগার ব্যবহার করুন- প্রথমে সমপরিমাণ বেকিং সোডা ও ভিনেগার নিন। একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি লাঞ্চ বক্সের দাগযুক্ত অংশে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপরে একটি পুরনো টুথব্রাশ দিয়ে দাগযুক্ত জায়গাটি আলতো করে স্ক্রাব করুন। শুধু দাগই দূর হবে না, জীবাণু থেকেও রেহাই পাবেন।
ডিশওয়াশার লিকুইড ব্যবহার করুন- একটি বালতিতে গরম জল নিন এবং তাতে সামান্য ডিশওয়াশার লিকুইড যোগ করুন। এবার এতে লাঞ্চ বক্সটি ২০-৩০ মিনিট ডুবিয়ে রাখুন। এবার লাঞ্চ বক্সটি স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করুন। দেখবেন ম্যাজিকের মত দাগ দূর হয়ে যাবে।
লেবু এবং নুন ব্যবহার করুন- লেবুতে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে, যা প্লাস্টিকের দাগ পরিষ্কার করতে পারে। এজন্য প্রথমে লেবুর রস বের করে, তাতে নুন মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি লাঞ্চ বক্সের দাগযুক্ত অংশে লাগান এবং ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে লাঞ্চ বক্সটি ধুয়ে ফেলুন। দাগের পাশাপাশি ব্যাকটেরিয়াও দূর হবে।
এই সহজ এবং ঘরোয়া প্রতিকারগুলির সাহায্যে, আপনি আপনার প্লাস্টিকের লাঞ্চ বক্স পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখতে পারেন।



Click it and Unblock the Notifications