Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) ১০ ধরনের দাগ তাড়াবে এই ঘরোয়া টোটকাগুলি!
জামা কাপড়ের জেদী দাগ তাড়ানো কিন্তু মুখের কথা নয়। বিশেষ করে বাড়িতে বাচ্চারা থাকলে তো কথাই নেই। ধুলো-বালি-কাদার দাগ, পেনের কালি, জামায় খাবার ফেলে দাগ, কতধরণের যে দাগ তাদের জামাকাপড় থেকে পাওয়া যায় তা বলার নয়।
তা শুধু ছোটরা কেন, বড়দের ক্ষেত্রেও অতর্কিতে অনেকসময় অনেকধরণের দাগ ঝোপ লেগে যায় জামায়। বা ডাইনিং টেবিলে খাবার পড়ে সুন্দর টেবিল ক্লথের একেবারে দফারফা। ওয়াশিং মেশিনে তো এই ধরণর দাগ যেতেই চায় না। আর কড়া কেমিক্যাল যুক্ত ওয়াশিং বার আর ব্রাশ দিয়ে ঘষে দাগ তুলতে গেলে কাপড়ের একেবারে সর্বনাশ হয়ে যায়, এমনকি ফেটে যেতেও পারে। [(ছবি) এই ১০ ঘরোয়া টোটকায় অক্কা পাবে আরশোলা]
কিন্তু ঘরোয়া কিছু টোটকা জানা থাকলে এই সমস্যার সমাধান সহজেই হয়ে যায়। যতই জেদী দাগ হোক না কেন ঘরোয়া এই টোটকার পাল্লায় পরে পালাতে বাধ্য হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক ঘরোয়া টোটকাগুলি কী কী।

রংয়ের দাগ
অ্যালকোহল এবং হ্যান্ড স্যানাটাইজার হল এমন দুটি উপাদান যা রংয়ের দাগ তুলতে ম্যাজিকের মতো কাজ করে। তবে রং তাজা থাকতে থাকতে এক উপর অ্যালকোহল লাগালে তবেই কাজ দেবে। পুরনো রংয়ের দাগে এই টোটকা খুব একটা কাজ করবে না।

রক্ত
রক্তের দাগ তোলার ক্ষেত্রে নুন হচ্ছে সবচেয়ে উপযোগী উপাদান। নুন জলে এই ধরণের দাগ লাগা কাপড়টি ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট ভিজিয়ে রাখার পর সাবান দিয়ে ধুয়ে নিন। সহজেই দাগ উঠে যাবে।

বাবুলগাম
বাবুলগামের দাগ মেটাতে সবার প্রথমে একটা বরফের টুকরো নিয়ে বাবুলগামের উপর ভাল করে ঘষুন। ১০ মিনিট পর একটা ভোঁতা ছুঁড়ি দিয়ে ছুলে নিন এই বাবুলগাম। বেরিয়ে আসবে যদি তাতেও না হয় তাহলে দাগের উপরে একটু গ্লিসারিন ছিটিয়ে দিন। তারপর ছুলুন।

চকোলেট
চকোলেটের দাগ তোলার জন্য সবচেয়ে ভাল উপকরণ হল অ্যামোনিয়া সলিউশন। প্রথমে খুঁটে খুঁটে শুকিয়ে যাওয়া চকোলেট ঝেড়ে ফেলুন। এর ৫ মিনিট পর অ্যামোনিয়া সলিউশন এক ফোঁটা এক ফোঁটা করে দাগের উপর ফেলুন। একটা সাদা কাপড় দিয়ে দাগটা ঘষে দিন। কিছুক্ষণ বাদে ধুয়ে নিন।

ফলের রসের দাগ
চকোলেটের দাগ তোলার মতোই ফলের রসের দাগ তুলতেও অ্যামোনিয়া সলিউশনের জবাব নেই। চকোলেটে যেভাবে ব্যবহার করেছেন একইভাবে ব্যবহার করুন ফলের দাগের ক্ষেত্রেও।

আইসক্রিম
লেবুর রসের সাহায্যে জামাকাপড় থেকে আইসক্রিমের জটিল দাগ দূর করা সম্ভব। দাগের উপর লেবুর রস ভাল করে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ রেখে পরে সাবান ও জল দিয়ে ধুয়ে নিন।

পেনের কালির দাগ
এক্ষেত্রে প্রথমেই দাগের উপর ২-৩ ফোঁটা হ্যান্ড স্যানাটাইজার লাগান।একটা বাটিতে বেকিং পাউডার ও জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এবার টুথব্রাশ দিয়ে হাল্কা হাতে ঘষুন দাগ লাগা জায়গাটা। সঙ্গে সঙ্গে বেকিং পাউডারের পেস্টটাও লাগান। ১৫ মিনিট রেখে দিন। এরপর গরম জল দিয়ে ধুয়ে নিন।

ক্যাচআপের দাগ
ক্যাচআপের দাগ তোলার ক্ষেত্রে সাদা ভিনিগার সবচেয়ে ভাল উপায়। দাগের উপর কিছুটা সাদা ভিনিগার ঢালুন। টুথব্রাশ দিয়ে হাল্কা হাল্কা করে ঘষতে থাকুন। পরে সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিন।

ধুলো-কাদার দাগ
এই দাগ তোলা সবচেয়ে কঠিন। ব্লিচিং পাউডার এক্ষেত্রে কাজ দেয়। তবে খুব সাবধানে করতে হবে। একবাটি জলে ১ চামচ ব্লিচিং পাউডার গুলে নিন। এই মিশ্রণটা কাদার দাগে লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। তবে রঙিন কাপড়ে এই টোটকা ব্যবহার না করাই ভাল।

ছোটদের বমি
লেবু যুক্ত ডিটারজেন্ট পাউডার ও নুন একসঙ্গে মিশিয়ে এই মিশ্রণ দিয়ে কাপড় ধুলে এধরণের দাগ চলে যায়।
এই সংক্রান্ত বিষয়ে আরও পড়ুন



Click it and Unblock the Notifications