Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাথার মতো ভ্রু এবং চোখের পাতায়ও খুশকি হয়! জেনে নিন এর থেকে মুক্তি ঘরোয়া উপায়
খুশকি কেবল মাথার ত্বক বা স্ক্যাল্পেই হয় না, ভ্রু এবং চোখের পাতায়ও হতে পারে। যা খুবই অস্বস্তির। খুশকি হলেই চুল পড়া, ত্বকে লালচে ভাব, জ্বালা, চুলকানি, ব্যথা হতে থাকে।

স্ক্যাল্পে খুশকি হলে না হয় মাথায় কাপড় জড়িয়ে সবার চোখ এড়ানো যায়। কিন্তু চোখের পাতা কিংবা ভ্রুর খুশকি? ওটা খুব সহজেই সকলের চোখে পড়ে যায়। বিব্রতকর এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া উপাদান।

আমন্ড অয়েল
এক টেবিল চামচ আমন্ড অয়েল হালকা গরম করে ঘুমানোর আগে চোখের পাতা এবং ভ্রুতে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিন। পরদিন সকালে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি করতে পারেন।
আমন্ড অয়েল ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করে। এটি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং ময়শ্চারাইজ করে।

টি ট্রি অয়েল
এক টেবিল চামচ টি ট্রি অয়েল হালকা গরম করে নিন। এই তেলে তুলো ভিজিয়ে চোখের পাতা এবং ভ্রুতে ভাল করে লাগান। ১০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
টি ট্রি অয়েলে অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি সৃষ্টিকারী ছত্রাক দূর করতে সাহায্য করে। এই তেল ব্যবহারে চোখের পাতা এবং ভ্রুর খুশকি থেকে মুক্তি পাবেন।

গরম সেঁক
গরম জলে পরিষ্কার হ্যান্ড টাওয়েল ভিজিয়ে রাখুন কিছু ক্ষণ। এর পর এই ভেজা তোয়ালে চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। তোয়ালে ঠান্ডা হয়ে গেলে আবার গরম জলে ভিজিয়ে নিতে পারেন।
গরম সেঁক দিলে লালচে ভাব, জ্বালা, ব্যথা, চুলকানি এবং শুষ্কতা থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।

অলিভ অয়েল
এক টেবিল চামচ অলিভ অয়েল হালকা গরম করে চোখের পাতা এবং ভ্রুতে আলতো করে ম্যাসাজ করুন। তারপর গরম জলে পরিষ্কার হ্যান্ড টাওয়েল ভিজিয়ে চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। এবার হালকা গরম জল দিয়ে চোখ এবং ভ্রু ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল চোখের পাতা এবং ভ্রু-র চারপাশের ত্বক হাইড্রেট করে এবং খুশকি দূর করে।

অ্যালোভেরা জেল
তুলো দিয়ে চোখের পাতা এবং ভ্রু-তে অ্যালোভেরা জেল লাগান। পাঁচ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল খুশকি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক দূর করে, এর পাশাপাশি জ্বালা, ব্যথা এবং লালচে ভাবও কমায়। নতুন চুল গজাতেও সাহায্য করে অ্যালোভেরা।



Click it and Unblock the Notifications