Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আন্ডারআর্মের কালো দাগ নিয়ে চিন্তিত? এই ঘরোয়া উপায়ে হবে সমস্যার সমাধান!
শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মকাল। গরমে আরাম পেতে অনেক মহিলাই স্লিভলেস পোশাক পরতে পছন্দ করেন। কিন্তু ইচ্ছা থাকলেও অনেকেই এই ধরনের পোশাক পরতে পারেন না, তার মূল কারণ হল ব্ল্যাক আন্ডারআর্মস।

আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন, তাহলে কিছু ঘরোয়া উপায়ের আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন কিছু ঘরোয়া উপায়, যেগুলি ব্যবহার করে আপনি আপনার আন্ডারআর্মস পরিষ্কার করতে পারেন।

আপেল
আপেল থেঁতো করে নিয়মিত লাগাতে পারলে কালো দাগ ও বগলের দুর্গন্ধও কমবে। কমবে দুর্গন্ধও। আপেল বগলে ভাল করে ঘষে ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে অন্তত চারবার করুন।

আলু
আলুতে ভিটামিন এ, বি এবং সি থাকে, যা ত্বককে ন্যাচরাল ব্লিচ করতে সহায়তা করে। আন্ডারআর্মস-এ আলুর রস লাগান। ২০ মিনিট পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। আলুর পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারেন। লেবুও একটি ন্যাচরাল ব্লিচিং এজেন্ট যা আন্ডারআর্মস-এর কালোভাব দূর করার পাশাপাশি ত্বককে হাইড্রেট রাখতেও সহায়তা করে।

লেবু ব্যবহারের পদ্ধতি
একটা গোটা লেবু কেটে আন্ডারআর্মস-এ ঘষতে পারেন, কিংবা লেবুর রসে তুলো ভিজিয়ে ত্বকে লাগাতে পারেন। এছাড়াও, লেবুর খোসাতে চিনি দিয়ে আন্ডারআর্মস-এ স্ক্রাব করুন। এটি করলেও কালোভাব দূর হবে।

বেকিং সোডা
আন্ডারআর্মস-এর কালো ত্বক পরিষ্কার করতে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। সোডা ব্যবহার করলে ঘামের গন্ধও কমে যায়। বেকিং সোডায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা বগলের কালো দাগ দূর করে। বেকিং সোডার সঙ্গে অল্প জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট বগলে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন করুন। নারকেল তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়েও লাগাতে পারেন।

শসা
ব্ল্যাক আন্ডারআর্ম থেকে মুক্তি পেতে, আপনি শসা ব্যবহার করতে পারেন। শসার পাতলা স্লাইস কেটে আন্ডারআার্মস-এ লাগান। এতেও কালোভাব দূর হবে।



Click it and Unblock the Notifications