Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পুরুষদের মাথার টাক সারানোর কিছু ঘরোয়া পদ্ধতি
একটা সুস্থ্য পূর্ণবয়স্ক মানুষ দিনে ৫০ থেকে ১০০ টা চুল হারায় প্রতিদিন। এটা হল স্বাভাবিক নিয়মের হিসেব।যদি এর থেকে বেশি লক্ষণীয় কিছু পরিবর্তন দেখা যায় তা্হলে বুঝতে হবে কিছু সমস্যা, এবং তখুনি ত্বক বিশেষঞ্জ কাউকে পরামর্শ করা উচিত সঠিক কারণটা বোঝার জন্য।হঠাৎ করে টাক পড়া বা চুল কমে যাওয়া কোনোও রোগ বা অসুস্থতার লক্ষণ হতেও পারে।এমনিতে ছেলেদের মধ্যে এমন হরমোন আছে যা এই টাকের প্রবণতা বাড়ায়।এর জন্যই মহিলাদের মধ্যে টাক পড়ার সম্ভাবনা কম।আপনি যখন মনে করছেন যে আপনার পুরো টাক পড়ার সময় এসে গেছে, একবার এই ঘরোয়া উপায়গুলো চেষ্টা করে দেথতে পারেন। টাক পড়াটা একটু পিছোতে বা কিছু ক্ষেত্রে হয়ত পুরোটা সারাতেও।
ছেলেদের মাথায় টাকের একটা ধরণ আছে।এটা সারানোর কিছু কিছু অসুধ আছে।আসলে এগুলোর মূলে থাকে কিছু হরমোন চেপে রাখার ক্ষমতা, কিন্ত এর পার্শ্বক্রিয়া হিসেবে পুরুষের উর্বরতা ক্ষমতা কমিয়ে দেয়।তাই কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে দেখাই ভাল, টাক থেকে অনেকটা বাঁচতে এবং চুলে গোড়া মজবুত করতে ও চামড়া ভাল রাখতে।বেশির ভাগ এই পদ্ধতিগুলো খুব সহজ ও রোজ করলে ফল পাওয়া যায়।আপনার জীবনধারাও একটা কারণ হতে পারে এর জন্য - তাই সেটা পালটানোও খুব দরকার।স্ট্রেস এক বড় কারণ চুল পড়ার।

চুলের তেল
মাথার তেল ভাল করে দিন। যেমন ধরুন নারকেল তেল বা আলমণ্ড তেল, ওলিভ তেল,আমলা তেল বা অন্য কিছু। এগুলো সবই খুব ভাল চুলের জন্য - টাক সারানোর জন্য।আপনি চাইলে একটা বা একাধিক তেল এক এক দিন ব্যবহার করতে পারেন, তালু উজ্জবীত করার জন্য ও চুল বাড়ার জন্য।তেলটা সব সময় পারলে একটু হালকা গরম করে নিন, এর ফলে মাথার তালুতে চুল আর ভাল ধোকে।
নারকেলের দুধ
নারকেল দুধ, এক প্রাকৃতিক গাছের নির্যাস, এমন অনেক উপাদানের ভাণ্ডার যা টিস্যুর গঠনে সহায়ক।নারকেলটা ভাল করে বাটুন ও এর রসটা বের করে নিন।এই রসটা সমান ভাবে মাথায় লাগান। এটা একটা দারুণ উপায় ছেলেদের মাথার টাক কমাতে।
হেনা পাতা
শুধু মেহেন্দি হিসেবে নয়, হেনার পাতার অনেক ঔষধি গুণ আছে যার ফলে এটা চুলের জন্য খুব ভাল।হেনা পাতা ফোটান সরষের তেলে।ঠাণ্ডা হলে ছেকে নিন ও যে কোনও চুলের তেল যেমন নারকেল তেলের সাথে মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন।
আমলা
প্রাকৃতিক উপায় চুল গজাতে ও চুল বাড়ানোর জন্য আমলার ব্যবহার খুব হয়ে থাকে।আমলায় ভর্তি আছে ভিটামিন সি, যেটার অভাব আপনার চুল ঝরার কারণ হতে পারে।আমলার কথ্য ও লেবুর রস একসাথে নিয়ে মাথায় লাগান ভাল করে।এটা সারা রাত রেখে দিন।সকালে শ্যাম্পু করে নিন স্নান করার সময়। এটা ছেলেদের টাক সমস্যার খুব ভাল বিহিত বলে মনে করা হয়।
মেথী
ভারতীয় মেথী চুল পড়া বন্ধ করার পক্ষে খুব কাজের বলে মনে করা হয়।মেথী দানায় থাকে এ্যান্টিসিডেন্ট হরমোন যা চুল গজাতে ও চুলের গোড়া নতুন করে গড়তে সাহায্য করে।এতে প্রোটিন ও নিকোটিনিক এ্যাসিড আছে যা চুল গজাতে সাহায্য করে।সারা রাত মেথী দানা জলে ভিজিয়ে রাখুন।এরপর বেটে, পেস্টটা মাথার তালুতে লাগান স্নান করার আগে।
পেঁয়াজ ব্যবহার করে
পেঁয়াজ ছেলেদের মাথার টাক সারানোয় খুবই কাজের বলে বলা হয়।একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রাইন্ডারে পিশে, সেটার রসটা মাথায় দিন।এই রসের সাথে পারলে একটু ঘৃতকুমারী মেশাতে পারেন। এটা রাখুন ১০-১৫ মিনিট স্নানের আগে।



Click it and Unblock the Notifications




