বর্ষাকালে মশার সমস্যায় অস্থির? রাসায়নিক দ্রব্য নয় ঘরোয়া প্রতিকারেই পাবেন নিস্তার

By Bhagysree Sarka

বর্ষাকাল মানেই মশার জ্বালায় অস্থির কাণ্ড। বছরের এই সময় আমাদের বাড়িতে মশার প্রাদুর্ভাব অত্যাধিক থাকে। সঙ্গেই বাড়ে মশাবহিত নানা রোগ, যেমন- ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকগুনিয়ার মত রোগগুলি। মশার উপদ্রব থেকে বাঁচতে আমরা অনেকেই বাজারজাত সামগ্রীগুলি ব্যবহার করে থাকি। তবে এগুলিতে রাসায়নিক থাকায় আমাদের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। তাই রাসায়নিক দ্রব্য ব্যবহার এড়িয়ে চলাই ভালো।

কিন্তু আপনি কি জানেন, আমাদের রান্নাঘরেই এমন অনেক জিনিস রয়েছে, যা খুব সহজেই আমাদের এই সমস্যা মেটাতে পারে। এগুলির সঠিক ব্যবহারে আপনার ঘর থেকে মশা দূর হবে। তবে মানুষেরা এসবের গন্ধ পছন্দ করলেও মশা তা থেকে দূরে পালায়, তাই আসুন জেনে নেই রান্নাঘরে রাখা সেই জিনিসগুলির কথা। যার সাহায্যে আপনি আপনার ঘরকে মশামুক্ত করতে পারবেন এবং রোগ প্রতিরোধ করতে পারবেন-

Mosuito
  • কমলার খোসা: কমলার খোসা ভালো করে শুকিয়ে নিন। এক্ষেত্রে আপনি আগুনেরও ব্যবহার করতে হবে। তবে মনে রাখবেন, খোসা যেন পুড়ে না যায়। এগুলি এমন জায়গায় রাখুন যেখানে আগুনের ভয় নেই। এর থেকে নির্গত ধোঁয়ায় মশা পালিয়ে যাবে।
  • লেবু এবং লবঙ্গ: একটি লেবুকে দুই ভাগে কেটে নিন। এবার প্রতি অর্ধেক লেবুতে লবঙ্গ দিন। লেবুর গভীরে লবঙ্গ ঢুকিয়ে দিন, যাতে এর গন্ধ বাইরে পৌঁছতে পারে। রান্নাঘরের বিভিন্ন কোণে এই লেবু রাখুন। লবঙ্গের তীব্র গন্ধে মশা পালিয়ে যাবে।

একটানা বৃষ্টিতে দেয়াল-মেঝেতে শ্যাওলা? ঝক্কি ছাড়াই পরিষ্কার করে ফেলুন

  • কফির ব্যবহার: কফি পাউডারের সাহায্যে মশা তাড়াতে পারেন। যদি কোথাও জল জমে থাকে এবং তাতে মশার লার্ভার ভয় থাকে, তাহলে সেই জল কফির গুঁড়ো ছিটিয়ে দিন। মশার বংশবৃদ্ধি হবে না। এছাড়া ডিমের ক্যারেট অর্থাৎ ট্রেতে ১-২ চামচ কফি রেখে তা পুড়িয়ে দিলেও মশা মারা যায়।
  • পুদিনা: টাটকা পুদিনা পাতা ছিঁড়ে একটি পেস্ট তৈরি করুন এবং জলে গুলে নিন। এবার এই পাতাগুলি একটি স্প্রে বোতলে রেখে ঘরে ছিটিয়ে দিন। এক্ষেত্রে পেপারমিন্ট অয়েলও ব্যবহার করতে পারেন। পুদিনার গন্ধ মশা তাড়িয়ে দেয়।
  • আদা ও রসুন: আদা ও রসুন ভালো করে পিষে তাতে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি একটি স্প্রে বোতলে রাখুন এবং এতে জল মেশান। এবার যেখানে মশা আসে সেখানে মিশ্রণটি স্প্রে করুন। গন্ধ মশা তাড়াবে।

Story first published: Wednesday, September 18, 2024, 20:50 [IST]
X
Desktop Bottom Promotion