Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘন ঘন অম্বলের সমস্যায় ভোগেন? ওষুধ ছাড়াই হজমের সমস্যা থেকে মুক্তি পান এই সব উপায়ে
আপনি কী ঘনঘন অম্বলের সমস্যায় ভোগেন? একটু কিছু খেলেই কী আপনার টক ঢেকুর ওঠে? বুকে জ্বালাভাব অনুভব করেন? তাহলে এই আর্টিকেলে দেওয়া টিপসগুলো ট্রাই করে দেখতে পারেন।

আজকালকার অগোছালো জীবনধারায় ঘন ঘন গ্যাস-অম্বলের সমস্যা হওয়া খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে আর কোনও ওষুধ থাকুক না থাকুক, গ্যাস-অম্বলের ওষুধ দেখতে পাওয়া যায়। কিন্তু একটু সমস্যা হলেই একগাদা ওষুধ খাওয়া স্বাস্থ্যের ক্ষেত্রে একেবারেই ভাল নয়। তাই গ্যাস-অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে নিম্নলিখিত প্রাকৃতিক উপায়গুলি প্রয়োগ করে দেখতে পারেন।

১) ঢিলাঢালা পোশাক পরুন
কখনও কখনও আঁটসাঁট বা টাইট পোশাক অ্যাসিড রিফ্লাক্স কিংবা অম্বল হওয়ার কারণ হতে পারে। তাই ঢিলাঢালা হালকা পোশাক পরার চেষ্টা করুন, স্বস্তি পাবেন।

২) অ্যাপেল সিডার ভিনেগার
আপনার যদি মাঝেমধ্যেই অম্বলের সমস্যা হয়, তাহলে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করে দেখতে পারেন। অ্যাপেল সিডার ভিনেগারে alkalizing effect বর্তমান, যা শরীরে অ্যাসিডের ভারসাম্যতা বজায় রাখতে সহায়তা করে। তাই জলে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করুন।

৩) বেকিং সোডা
জলের সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে পান করলেই যথেষ্ট। বেকিং সোডাতে alkalizing effect বর্তমান, যার ফলে স্বস্তি মেলে।

৪) শোওয়ার বদলে বসুন
অম্বল হলে শুয়ে থাকার পরিবর্তে, দাঁড়ানো কিংবা বসে থাকার চেষ্টা করুন। খাদ্যনালীতে অ্যাসিডের প্রবেশ কমাতে শরীরের উপরের অংশ উঁচু করে রাখার চেষ্টা করুন। এটি অম্বল থেকে স্বস্তি দিতে পারে।

৫) চুইংগাম চিবানো
আপনার যদি অম্বলের সমস্যা থাকে, তাহলে আপনি চুইংগাম চিবোতে পারেন। চুইংগাম পাকস্থলীর অম্লতা কমাতে পারে। এটি লালার কারণে অ্যাসিডকে পাতলা করে।

৬) কী ওষুধ খাচ্ছেন, তার দিকে নজর রাখুন
আপনার যদি ঘন ঘন অম্বলের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি কী ওষুধ খাচ্ছেন, তার দিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন। কিছু কিছু ওষুধ আছে যেগুলি অম্বল হওয়ার মূল কারণ হয়ে দাঁড়াতে পারে, যেমন - অ্যান্টিবায়োটিক, মিনারেল সাপ্লিমেন্ট, ব্যথানাশক, প্রভৃতি।

৭) ধূমপান
ধূমপানও কিন্তু অম্বল হওয়ার অন্যতম কারণ। তাই আপনার যদি অম্বলের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই অবিলম্বে ধূমপান ত্যাগ করুন।

৮) ঠান্ডা দুধ পান করুন
অম্বলে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঠান্ডা দুধের সেবন অত্যন্ত উপকারি হতে পারে। ঠান্ডা দুধের পান, অম্বলকে প্রতিরোধ করতে সহায়তা করে। তাছাড়া, আপনার যদি ঠান্ডা লাগার ধাত না থাকে, তাহলে আপনি আইসক্রিমও খেতে পারেন।

৯) বাটার মিল্ক পান করুন
বহু যুগ ধরে অম্বলের সমস্যায় বাটার মিল্কের ব্যবহার চলে আসছে। এটি বুকজ্বালা প্রশমিত করতে দুর্দান্ত কার্যকরী। বাটার মিল্ক পাকস্থলীতে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা কমাতে সহায়তা করে।



Click it and Unblock the Notifications