টিপ পরলেই অ্যালার্জি হয়? ঘরোয়া টোটকাতেই দূর হবে সমস্যা!

ভারতীয় মহিলাদের সাজের একটি গুরুত্বপূর্ণ জিনিস হল টিপ। শাড়ি হোক বা সালোয়ার, একটা টিপ না পরলে যেন সাজ সম্পূর্ণ হয় না। কপালে একটা ছোট্ট টিপ বদলে দিতে পারে আপনার পুরো সাজ। কিন্তু অনেকেরই কপালে টিপ পরার ফলে সেই জায়গায় চুলকানি, র‍্যাশ, লালচেভাব দেখা দেয়। অনেক সময় সেই জায়গার ত্বক সাদা হতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী ভাবে?

অনেকেই হয়তো বলবেন যে টিপ পরা ছেড়ে দিন, তাহলেই আর অ্যালার্জিও হবে না। কিন্তু কিছু কিছু পোশাকের সঙ্গে আবার টিপ না পরলে একদমই ভাল লাগে না। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের উপর। কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যেই মুক্তি মিলতে পারে এই সমস্যা থেকে।

Bindi Allergy

অ্যালোভেরা জেল লাগান

টিপ পরার কারণে কপালের মাঝে চুলকানি হয়? তাহলে রাতে ঘুমানোর আগে পুরো কপালে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। এতে জ্বালা, চুলকানি থেকে স্বস্তি পাবেন। অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণ। যে কারণে ত্বকের অ্যালার্জি কমাতে খুব কার্যকর।

নারকেল তেল লাগান

নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে। আপনি চাইলে পুরো মুখেও তেল ম্যাসাজ করতে পারেন। তবে টিপ লাগানোর জায়গায় প্রতিদিন দুই মিনিট এই তেল ম্যাসাজ করতে হবে। এতে স্কিন অ্যালার্জি থেকে অনেকটাই স্বস্তি মিলবে। পাশাপাশি ত্বকের র‍্যাশ, ফুসকুড়িও হবে না।

ঘরে তৈরি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন

অ্যালার্জির কারণে ত্বকে অনেক সময় র‍্যাশ, ফুসকুড়ি হতে শুরু করে। ফলে ত্বকের ওই অংশটা লালচে দেখায়। শুষ্ক ত্বকের কারণেও এমনটা হতে পারে। তাই ত্বকে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং চুলকানিও কমে।

কুমকুম লাগান

কপালে টিপ পরলে যদি অ্যালার্জি হয়, তাহলে আপনি কুমকুম ব্যবহার করতে পারেন। এতে কপালে কোনও দাগ বা চুলকানি হবে না।

নিম পাতা গুঁড়ো ও হলুদ গুঁড়ো

দুই মগ জলে এক চামচ নিম পাতা গুঁড়ো ও হলুদ গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে সেটি ছেঁকে একটি বাটিতে রেখে দিন। জলটা ঠান্ডা হলে পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। দিনে দুই-তিন বার এই জল দিয়ে মুখ ধুতে পারেন। এতে টিপের আঠা থেকে হওয়া অ্যালার্জি দূর হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion