Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হাই ব্লাড সুগারের সমস্যা? নিয়মিত খান পান পাতা, কমবে রক্তে শর্করার মাত্রা!
নিত্যদিন আমাদের জীবনযাত্রায় ক্রমশ নতুন নতুন শারীরিক সমস্যা দানা বাঁধছে। এর মধ্যে অন্যতম হল ডায়াবেটিস। খাদ্যাভাস ও শরীরের অযত্নের ফলে খুব অল্প বয়সেই আজকাল এই রোগ জানান দিচ্ছে। ফলে বর্তমানে খুব সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাই ব্লাড সুগার।
বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে গেলে এই সমস্যা দেখা দেয়। যা বাড়তে থাকলে ডায়াবেটিসের মত বহু রোগের জন্ম দেয়। তবে এটি কিডনিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। শুধু কিডনি নয়, এটি আমাদের চোখ, লিভার, হার্টের জন্যও বিপদ বাড়াতে পারে। এমনকি নাক দিয়ে রক্ত পড়া, চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া এসব সমস্যা কিন্তু লেগেই থাকে।

ছবি সৌজন্য-pexels
এছাড়াও যদি হাতে বা পায়ে কোনও ক্ষত থাকে তা শুকোতেও বেশ সময় নিয়ে ফেলে। সুগার বাড়লে শরীরে একটা ক্লান্তি ভাব থাকে। সেই সঙ্গে সারাক্ষণ ঘুম পায়। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই আপনার দরকার এই সমস্যার জন্য উন্নত চিকিৎসা পদ্ধতি এবং ওষুধ। সঙ্গে রোজকার জীবনযাত্রায় পরিবর্তন। তবে আপনি জানলে আবাক হবেন, এমন একটি ঘরোয়া উপায় রয়েছে যা ঘুমের মধ্যেই আপনার রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করতে পারে। আমরা বলছি, একধরনের জনপ্রিয় পাতার কথা। যা অনুষ্ঠান বাড়ি হোক বা উৎসব, এই পাতা খেতে পছন্দ করেন অনেকেই।
পান পাতা, এটি একটি জনপ্রিয় আয়ুর্বেদিক ভেষজ। যা বহু শতাব্দী ধরে হাই ব্লাড সুগার সহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। যা ডায়াবেটিস নামেও পরিচিত। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুসারে বিশেষজ্ঞরা বলেছেন, পান পাতা শোবার আগে (বিশেষত রাতে) চিবানো ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে। যা ডায়াবেটিস রোগীদের ঘুমের সময় তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
প্রসঙ্গত একটি গবেষণায় জানা যায়, পান পাতায় বেশ কয়েকটি যৌগ রয়েছে, যা শরীরে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে কার্যকর ফলাফল দেয়। এই যৌগগুলির মধ্যে রয়েছে - পলিফেনল, অ্যালকালয়েড এবং ফ্ল্যাভোনয়েড। ২০১৪ সালে ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক রিসার্চ রিভিউ জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গিয়েছে, পানের নির্যাস টাইপ ২ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সক্ষম হয়েছে।
পান পাতা কীভাবে ব্যবহার করবেন-
ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনার ডায়েটে পান যোগ করার সবচেয়ে কার্যকর উপায় হল ঘুমানোর আগে চিবিয়ে খাওয়া। এটি পাতার সক্রিয় যৌগগুলিকে রাতারাতি ধীরে ধীরে রক্তের প্রবাহে শোষিত হতে দেয়। শুধু পাতাগুলো ভালো করে ধুয়ে নিন এবং তারপর ধীরে ধীরে চিবিয়ে নিন। যতক্ষণ না পাতাগুলো নরম হয়ে আসছে। এরপর এই পাতার রস আপনার শরীরে যাওয়া মাত্রই তা নিজের কাজ করতে শুরু করবে। তবে মনে রাখবেন, ঘরোয়া উপায়ে আপনি রোগ কমাতে পারেন, নির্মূল করতে নয়। তাই অতি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন।



Click it and Unblock the Notifications