Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
স্যাঁতস্যাঁতে বর্ষায় ফ্রিজ খোলার উপায় নেই, দুর্গন্ধ কাটান এই ঘরোয়া টোটকায়!
বর্তমানে ফ্রিজ নেই, এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। ফ্রিজ আমাদের সব বাড়িতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরঞ্জাম। বিশেষ করে গ্রীষ্মকালে। এই সময়ে ফ্রিজের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এটি আমাদের খাদ্যদ্রব্যগুলিকে সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু তবে আমাদের কিছু ভুলের কারণে এটি থেকে দুর্গন্ধ হতে শুরু করে।
ফ্রিজ অপরিষ্কার থাকলে খাবার যেমন দ্রুত নষ্ট হয়, তেমনি খাবারে নানা রকম জীবাণুও বংশ বিস্তার করে। এছাড়াও দীর্ঘসময় ফ্রিজ ভালো করে পরিষ্কার না হলে ফ্রিজ দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ফ্রিজের দরকার বিশেষ যত্ন। তবে এটি পরিষ্কারের সঠিক নিয়ম জানা খুব জরুরি। আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হন এবং ফ্রিজ থেকে আসা গন্ধ দূর করার উপায় জানতে চান, তাহলে আজকের প্রতিবেদনে এই সমস্যার সমাধান পাবেন। চলুন দেখে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels
১. প্রথমত, ফ্রিজ সম্পূর্ণ খালি করুন। সমস্ত খাবার এবং পানীয় বের করুন। কিছু খারাপ হয়ে গেলে তা দ্রুত ফেলে দিন।
২. ফ্রিজার বন্ধ করে কিছুক্ষণ খোলা রেখে দিন যাতে বরফ গলে যায়। এরপর হালকা গরম জলে একটি নরম কাপড় ডুবিয়ে ফ্রিজের ভেতরের অংশ ভালো করে মুছে নিন।
৩. বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকরী। একটি ছোট পাত্রে বেকিং সোডা দিয়ে ফ্রিজে রেখে দিন। এটি ফ্রিজের গন্ধ শুষে নেবে। দুর্গন্ধ দূর করবে সহজেই।
৪. ভিনেগার একটি প্রাকৃতিক ক্লিনার এবং গন্ধ দূর করতে সাহায্য করে। জল ও ভিনেগারের মিশ্রণ তৈরি করে ফ্রিজের ভেতরটা মুছে নিন। এতে দুর্গন্ধ কমে যাবে।
৫. ফ্রিজে অনেক ময়লা থাকলে লেবুর রস দিয়ে ময়লা পরিষ্কার করুন। এতে ময়লা তো পরিষ্কার হবেই পাশাপাশি ফ্রিজের দুর্গন্ধও চলে যাবে। আপনি চাইলে একটি লেবু কেটে ফ্রিজেও রেখে দিতে পারেন। এতেও গন্ধ থাকবে না।
৬. ফ্রিজের সব শেলফ ও ট্রেগুলি বের করে নিন। এবার হালকা গরম জলে সার্ফ গুলে নিন। তার মধ্যে শেলফ ও ট্রেগুলি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করুন। এবার পরিষ্কার জলে ধুয়ে জল ঝরার জন্য রেখে দিন।



Click it and Unblock the Notifications