Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সূর্যের তাপে রুক্ষ ও নিস্তেজ হয়ে পড়েছে চুল? আগের জেল্লা ফিরে পান এক মাসেই
চুলের প্রয়োজনীয় যত্ন না নিলেই চুল রুক্ষ হয়ে পড়ে। বাড়ির বাইরে গেলেই, বাইরের দূষণ থেকে চুলকে প্রোটেক্ট করার ব্যবস্থা নিন। চুলের রুক্ষতা দূর করার জন্য নারকেল তেল বা অলিভ তেল সামান্য গরম করে মাথায় ও চুলে ভালো করে মালিশ করুন। ফ্রিজি হয়ে যাওয়া চুলের অংশে নিয়মিত ট্রিম করা দরকার।
চুলের ডগা বা নীচেটা ফেটে যাচ্ছে মানে তাতে ময়েশ্চার ও প্রোটিনের অভাব রয়েছে। ঘন ঘন কড়া শ্যাম্পু ব্যবহার করলে, অতিরিক্ত হাইলাইট বা কালার করলে, বেশি চুল আঁচড়ানোর কারণে চুলের ডগা ফেটে যায়। আপনি চুলে প্রোটিন-যুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। নিন বাড়তি যত্ন।

তবে প্রথমে আপনার জানতে হবে আপনার চুল ফ্রিজি বা ড্রাই হবার কারণ কী। যেমন-
- চুলে রেগুলার হিট স্টাইলিং টুল ব্যবহার করা। যেমন- স্ট্রেইটনারের ব্যবহার।
- সূর্যের প্রখর তাপে চুল খোলা রেখে অতিরিক্ত ঘোরাঘুরি করা।
- প্রতিদিন চুলে শ্যাম্পু করলে হয় এই সমস্যা।
- অতিরিক্ত চুল আঁচড়ালেও রুক্ষ হয়ে যায় চুল।
- চুলে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা।
- চুলে ব্লিচ ও কালার করা।
- এছাড়াও চুল ঘষে ঘষে মোছা বা খুব মোটা তোয়ালে ব্যবহার করা।
এরজন্য দরকার একটি হেয়ার রিপেয়ার মাস্ক। যাতে থাকবে আমলা, হেনা, নিম, রিঠা। এর ব্যবহারে চুল পড়া কমাবে, খুশকি কমাবে, চুলের আগা ফাটা, রুক্ষভাব কমিয়ে চুলকে করে শাইনি আর হেলদি করে তুলবে।
এগ হোয়াইট-কোকোনাট অয়েল হেয়ার মাস্ক
এরজন্য দরকার একটি ডিমের সাদা অংশ, এক টেবিল চামচ নারকেল তেল ও এক চা চামচ মধু।
কুসুম থেকে ডিমের সাদা অংশ আলাদা করে নিন। এবার তাতে মধু ও নারকেল তেল মিশিয়ে ভালো করে ফেটিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। ভিজে চুলে খুব ভালো করে লাগিয়ে নিন। আঙুলের ডগা দিয়ে পাঁচ মিনিট ধরে মালিশ করুন এবং তারপর একটি গরম তোয়ালে মাথায় জড়িয়ে নিন। কুড়ি মিনিট রেখে ভালো করে মাথা ধুয়ে নিয়ে।
অ্যালোভেরা-কোকোনাট অয়েল হেয়ার মাস্ক
এরজন্য অ্যালোভেরা জেল তিন টেবিল চামচ ও নারকেল তেল তিন টেবিল চামচ লাগবে।
একটি বাটির মধ্যে দুটি উপাদান পরিমাণমত ঢেলে ভালো করে মেশান। আপনার চুল ও মাথার ত্বকে লাগিয়ে নিন। গভীর ও দ্রুত মাথার ত্বকে প্রবেশ করার জন্য মাথায় একটি গরম তোয়ালে জড়িয়ে নিতে পারেন। ৩০ মিনিট বসতে দিয়ে মৃদু শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন।
মেথি-কোকোনাট অয়েল হেয়ার মাস্ক
এরজন্য দুই টেবিল চামচ মেথি বীজ, আধ কাপ টক দই ও এক টেবিল চামচ নারকেল তেল লাগবে।
এক কাপ জলে সারারাত মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে মেথির পেস্ট বানিয়ে নিন। তাতে নারকেল তেল ও টক দই দিন। এই হেয়ার মাস্ক মাথার ত্বকে ও চুলের প্রান্তে প্রয়োগ করুন ও ৩০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications