২৫ এর আগেই পাকা চুল? ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে, ফিরে পান মিশমিশে কালো চুল

By Bhagysree Sarkar

অল্প বয়সে চুল পেকে গেলে কারই বা ভালো লাগবে, মনের মধ্যে তখন একরাশ দুঃখ-কষ্ট। আমাদের আশেপাশে এমন অনেক মানুষই আছেন, যাদের অনেক ছোট বয়সেই চুল পেকে গিয়েছে। চুল পেকে যাওয়া মানুষের জীবনচক্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত ৩০ বছর বয়সের পর চুল পাকতে শুরু হলে, তা স্বাভাবিক। কিন্তু ২০ থেকে ২৫ বছর বয়সেই চুল পাকতে শুরু করলে তা অকালপক্ব চুল নামে পরিচিত।

অনেকেই সাময়িক সমাধান হিসেবে অনেকে চুলে কলপ বা কালার করে থাকেন। কিন্তু এগুলি কতটা সুরক্ষিত আমাদের মাথার ত্বকের জন্য জানেন? এই সমস্ত কালার করার সামগ্রীতে থাকে একাধিক কেমিক্যাল। যা চুল পড়া ও স্ক্যাল্পের জন্য একেবারেই সুরক্ষিত নয়। তবে আপনি ঘরে বসেই সহজে অকালে চুল পাকা থেকে রেহাই পেতে পারেন কিছু প্রাকৃতিক উপায়ে। যেগুলিতে নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া।

Gray hair
  • আমলকি ও লেবুর রস-

আমলকি ও লেবু দুটোই সহজলভ্য। এই ফলের পুষ্টি গুণ অত্যন্ত বেশি। শরীরের মেদ কমানো, হৃদপিন্ডের সমস্যা ইত্যাদি আভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি চামড়ার ইনফেকশন এবং মাথার চামড়ার জন্য প্রয়োজনীয় ভিটামিন যোগান দেয়। তাই অকালে চুল পাকা রোধের জন্য বাজার থেকে আমলকির গুঁড়ো কিনে তাতে লেবুর রস মিশিয়ে প্রতিদিন ১ ঘণ্টা করে মাথার চামড়ায় ম্যাসাজ করুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুল। সমস্যা অনেকটাই কমবে।

  • নারকেল তেল এবং লেবুর রস-

চুলের যত্নে নারকেল তেলের জুড়ি মেলা ভার। পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন ৪ চা চামচ নারকেল তেল এর সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় এবং মাথার চামড়ায় লাগান। দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে।

  • পেঁয়াজের রস-

বাঙালি হেঁশেলে সবথেকে পছন্দের ও সহজলোভ্য হল এই পেঁয়াজ। তবে এর আরও গুণ রয়েছে। পেঁয়াজের রস চুল পাকা রোধের অত্যন্ত কার্যকরী। পেঁয়াজ ভালোমত বেটে নিয়ে রস বের করে নিন। প্রতিদিন কিছুক্ষণ মাথার চামড়ায় ও চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেললে অল্প কয়েকদিনের মধ্যেই পাকা চুল কালো হয়ে যাবে।

Story first published: Monday, June 10, 2024, 20:00 [IST]
X
Desktop Bottom Promotion