Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বৃষ্টিতে ভিজলেই রোগ-সংক্রমণের প্রকোপ বাড়ে, এই আয়ুর্বেদিক প্রতিকারগুলি ট্রাই করুন
বর্ষাকাল মানেই মশা প্রকোপ। এই মরশুমে যতই এড়িয়ে চলা হোক, মশাবাহিত রোগ আপনার পিছন ছাড়বে না। কারণ, এই মরশুমে মশার কামড় এড়ানো খুবই কঠিন। ফলে স্বাভাবিকভাবেই মশার কামড়ে ডেঙ্গি, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো সংক্রামক রোগের বিস্তার অনেক বৃদ্ধি পায়। তবে শুধু তাই নয়, এই মরশুমে একটু ভুলবশত বৃষ্টিতে ভিজে গেলেই জ্বর, ফ্লু-এর মত সমস্যার দেখা মেলে।
তাই এই মরশুমে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আয়ুর্বেদে ভরসা রাখতে পারেন। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়, এই মরশুমে বৃষ্টিতে ভিজে গেলে দেরি না করে বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিন। ভেজা কাপড় পরিবর্তন করার পর পরিষ্কার তোয়ালে দিয়ে চুল শুকিয়ে নিন। এরপর চায়ে আদা, এলাচ, তুলসী পাতা ও লবঙ্গ সিদ্ধ করে পান করুন। এতে করে ঠাণ্ডাসহ অন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না।

আমাদের সকলের বাড়িতেই একটি করে হলেও তুলসী গাছ থাকে। আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে দেখলে তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ। তুলসী পাতার রস পান করে আপনি ভাইরাল সংক্রমণ এড়াতে পারেন। এটিতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর পাশাপাশি আদার রস মধুর সঙ্গে মিশিয়ে খেলেও গলা ব্যথা ও সর্দি থেকে মুক্তি পাওয়া যায়। এতে করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
আমরা অনেকেই জানি, হলুদ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে পরিপূর্ণ। আয়ুর্বেদেও হলুদের ব্যবহার কার্যকরী বলে মনে করা হয়। মূলত, হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এমন অবস্থায় হলুদের দুধ পান করলে জ্বর প্রতিরোধ হবে।
এছাড়াও, প্রতিদিন আমলকী, লেবু, কমলালেবু জাতীয় ফল খান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এগুলি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।



Click it and Unblock the Notifications