বর্ষায় শুধু পরিষ্কারই নয়, জীবাণুমুক্ত মেঝে পেতে মেনে চলুন এই সহজ ও কার্যকরী টোটকা!

By Bhagysree Sarkar

ঘর সুন্দর কে না চায়। তবে বর্ষাকালে কাদা মাখা পায়ে অনেকেই ঘরে ঢুকে যাই। যার থেকে কিন্তু আমাদের বাড়িতে নানান জীবাণুর সংস্পর্শে আসি। এই জীবাণু বর্ষাকালে আমাদের বাড়িতে নানা রোগ ছড়িয়ে দেয়। তাই আমরা আমাদের মেঝেতে সর্বাধিক মনোযোগ দিই। তাই বিশেষজ্ঞরা বলছেন, কেবল মেঝে উজ্জ্বল করাই তা কিন্তু যথেষ্ট নয়, পোকামাকড় থেকে মুক্তি পাওয়াও গুরুত্বপূর্ণ।

আমাদের বাড়িতে ছোট পোকামাকড় ময়লা এবং রোগ ছড়াতে পারে। তাই আজ আমরা আপনাকে এমন কিছু ঘরোয়া উপায় বলব, যা অবলম্বন করে আপনি মেঝে চকচকে করতে পারবেনই, সঙ্গে পোকামাকড় থেকেও মুক্তি পেতে পারেন।

floor cleaner
  • নিম পাতার ব্যবহার

আমরা সলেই জানি, নিম পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। যা পোকামাকড় তাড়াতে খুব কার্যকর। এরজন্য কিছু নিম পাতা জলে সিদ্ধ করে ঠাণ্ডা হয়ে গেলে তা ব্যবহার করুন। এটি মেঝে পরিষ্কার করবে এবং পোকামাকড় ঘরে আসতে বাধা দেবে।

  • ভিনেগার এবং জল দিয়ে মোপ

রান্না করার পাশাপাশি ভিনেগার এমন একটি প্রতিকার যা মেঝে পরিষ্কারের পাশাপাশি পোকামাকড় দূরে রাখতেও সাহায্য করে। এরজন্য এক বালতি জলে শুধু আধা কাপ ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার মেঝে থেকে ময়লা দূর করে এবং এর উজ্জ্বলতা বজায় রাখে। এছাড়াও, এর টক স্বাদ পোকামাকড়কে তাড়িয়ে দেয়।

  • লেবু এবং বেকিং সোডা

লেবু এবং বেকিং সোডাও কিন্তু একটি কার্যকরী ঘরোয়া উপায়। এরজন্য এই দুই উপাদান মেশান এবং ব্যবহার করুন। এটি কেবল মেঝেকে চকচকে করে না, পোকামাকড় থেকেও মুক্তি দেয়। এক বালতি জলে একটি লেবুর রস এবং এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। লেবুর ঘ্রাণ এবং বেকিং সোডার শক্তি মেঝেকে একটি দুর্দান্ত চকচকে দেয় এবং পোকামাকড়কে তাড়ায়।

  • লবণ এবং জল সমাধান

লবণ মেঝে থেকে জেদী দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া পোকামাকড়কেও দূরে রাখে। এক বালতি জলে দুই টেবিল চামচ লবণ দিন এবং এই জল দিয়ে মেঝে মুছে দিন। এটি একটি সহজলোভ্য ও কার্যকরী টোটকা।

Story first published: Tuesday, August 20, 2024, 20:52 [IST]
X
Desktop Bottom Promotion