Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় মশার উৎপাতে অতিষ্ঠ? আজই বাড়িতে লাগান এই গাছগুলি, সুড়সুড় করে পালাবে মশা!
মশা তাড়ানো ভীষণ ঝামেলার। তবে বর্ষায় আরও বাড়ে মশা-মাছির উপদ্রব। সঙ্গেই বেড়ে যায় রোগ-ব্যাধিও। এই মশা তাড়ানোর জন্য মানুষ একমাত্র বাজারজাত জিনিসের ওপরই নির্ভরশীল। মশার ধূপ, ওষুধ, কয়েল, স্প্রে বহু উপায়েই মশা তাড়ানোর চেষ্টা করা হয়।
কিন্তু এসবে থাকে অত্যাধিক কেমিক্যাল, যা সরাসরি কু-প্রভাব ফেলে আমাদের স্বাস্থ্যে। এমন পরিস্থিতিতে আমরা ঘরে কিছু গাছ লাগিয়ে স্বাভাবিকভাবেও মশা তাড়াতে পারি। সেই সঙ্গে এসব গাছপালা ঘরের সৌন্দর্যও বাড়াবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

- গাঁদা
শীতের ফুলগুলোর মধ্যে অন্যতম গাঁদা। তবে এমনও কিছু গাঁদা ফুল গাছ রয়েছে, যা সারাবছরই হয়ে থাকে। এগুলি শুধু দেখতেই সুন্দর নয় এর সুগন্ধি মশা ও অন্যান্য পোকামাকড় তাড়িয়ে দেয়। তাই বাড়িকে মশামুক্ত রাখতে এই গাছকেও লাগাতে পারেন।
- নিম গাছ
বহু শতাব্দী ধরে মানুষ নিমের ব্যবহার করে আসছে। এটি শুধুমাত্র মশা তাড়াতে কাজ করে না, বরং এরমধ্যে আরও অনেক আয়ুর্বেদিক বৈশিষ্ট্যও পাওয়া যায়। এছাড়া নিম গাছ মশা, মাছি এবং অন্যান্য ধরনের পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে।
- লেমন গ্রাস
লেমন গ্রাস সাধারণত এর সুগন্ধের কারণে ব্যবহার করা হয়। তবে এই লেমন গ্রাস মশা তাড়ানোর জন্যও ব্যবহার করা হয়, তা কি জানেন? হ্যাঁ এই গাছ আপনার বাড়ির মশার উপদ্রব থেকে আপনাকে রক্ষা করবে। এই লেমন গ্রাসের সুগন্ধে মশা পালিয়ে যায়।
- রসুন
রসুনের অনেক গুণ। অনেকেই রসুন খেতে পছন্দ করেন। বলা হয়, রসুন খেলে রক্তে আলাদা গন্ধ আসে। যা মশারা একেবারেই পছন্দ করে না। তবে অনেকেই আবার রসুন খেতে চান না, তারা বাড়িতে একটি রসুনের চারা লাগাতে পারেন। যাতে সমস্ত মশা আপনার থেকে দূরে থাকবে।
- তুলসী
এই গাছের উপকারী পাতা অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই পাতার আরও বড় উপকারিতা হল, এই গাছ ও গাছের পাতা মশাকে তাড়াতেও সাহায্য করে। তুলসী পাতায় প্রাকৃতিক একধরনের ঘ্রাণ রয়েছে, যা মশা সহ্য করতে পারে না। এই গাছ ঘরের এমন জায়গায় লাগান, যেখানে মশার বেশি উৎপাত।
- পুদিনা
পুদিনা এটি শুধু রান্নার স্বাদই বাড়ায় না, পাশাপাশি আপনাকে মশার হাত থেকেও রক্ষা করে। দ্রুত বেড়ে ওঠা এই গাছের পাতা থেকে তৈরি তেল মশাকে দূরে রাখে। এছাড়াও মশা কামড় দেওয়া স্থানে পুদিনা পাতা ঘষে ম্যাসাজ করলেও আরাম পাবেন।



Click it and Unblock the Notifications