(ছবি) মুখের দুর্গন্ধ দূর করতে বাড়িতেই মাউথওয়াশ তৈরির উপায়

By OneIndia Bengali Digital Desk

মুখে দুর্গন্ধ হওয়ায় অনেকেই আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। সকলের সামনে মন খুলে কথা বলতে পারেন না। কেউ এগিয়ে এলে তার সামনে কথা বলতে ইতস্তত করেন। আর এর প্রধান কারণ হল মুখের দুর্গন্ধ।

তাই সুস্থ থাকতে মুখের ভিতরকে আমাদের সকলের পরিষ্কার রাখতে হবে। সেজন্য প্রতিদিন নিয়ম করে দু'বেলা দাঁত মাজা প্রয়োজন। শুধু দাঁত পরিষ্কার নয়, মাড়ি, জিভ সহ সব জায়গারই যত্ন নেওয়া প্রয়োজন।

এতে মুখের ভিতরটি তরতাজা থাকবে এবং সার্বিকভাবে শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। নানা ধরনের রোগের হাত থেকে আমরা সহজেই বাঁচতে পারব।

নানারকম শারীরিক সমস্যা ও অভ্যাসের ফলে আমাদের মুখে গন্ধ হয়। অনেক সময়ে নিজের মুখের গন্ধ আমরা নিজেরাই পাই না। সেজন্য বুঝে ওঠা সম্ভব হয় না। তবে কেউ অপদস্থ করুক তার আগেই সাবধান হোন। বাড়িতেই তৈরি করে নিন কয়েক রকমের মাউথওয়াশ। কীভাবে তা জেনে নিন নিচের স্লাইড থেকে।

প্রথম উপায়

প্রথম উপায়

উপাদান : বেকিং সোডা, টি ট্রি অয়েল, পেপারমিন্ট অয়েল ও জল।

বানানোর উপায় : ২ চা চামচ বেকিং সোডা, ২ ফোঁটা টি ট্রি অয়েল ও ২ ফোঁটা পেপারমিন্ট অয়েল এক কাপ গরম জলে মিশিয়ে নিতে হবে। দিনে দু'বার ব্যবহার করতে পারেন।

দ্বিতীয় উপায়

দ্বিতীয় উপায়

উপাদান : লবঙ্গ তেল, দারচিনি তেল ও জল।

বানানোর উপায় : ২ চা চামচ লবঙ্গ ও দারচিনি তেল এক কাপ গরম জলে গুলে ঠান্ডা করে রেখে দিয়ে বারবার ব্যবহার করতে পারেন।

তৃতীয় উপায়

তৃতীয় উপায়

উপাদান : অ্যাপেল সিডর ভিনেগার ও জল।

বানানোর উপায় : ৩ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার এক কাপ গরম জলে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশ্রণটি তৈরি করে নিন। তা দিয়ে দিনে দুবার মুখ ধুতে পারেন।

চতুর্থ উপায়

চতুর্থ উপায়

উপাদান : লেবু, গ্লিসারিন ও জল।

বানানোর উপায় : ২ চা চামচ গ্লিসারিনে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তা এক কাপ গরম জলে মিশিয়ে নিন।

পঞ্চম উপায়

পঞ্চম উপায়

উপাদান : অ্যালো ভেরা রস, বেকিং সোডা, পেপারমিন্ট অয়েল ও জল।

বানানোর উপায় : ২ চা চামচ বেকিং সোডা, ২ চা চামচ পেপারমিন্ট অয়েল ও কিছুটা অ্যালো ভেরা রস নিয়ে গরম জলে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

X
Desktop Bottom Promotion