Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দোকানে না দিয়ে বাড়িতেই পরিষ্কার করুন কিচেন চিমনি! রইল সহজ টিপস
রান্নাঘর একেবারে ঝকঝকে রাখা বেশ ঝক্কির কাজ। আজ পরিষ্কার করলে কাল নোংরা হয়ে যায়। তাই, এখন বেশিরভাগ বাড়িতেই চিমনির ব্যবহার করা হয়। রান্নাঘরকে তেল-মশলার কালি থেকে রক্ষা করার অন্যতম হাতিয়ার চিমনি। তবে তেল, কালি শোষণ করে রান্নাঘর পরিষ্কার রাখে যে যন্ত্র, সেটিও তো পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। না হলে ময়লা জমে অল্প দিনেই খারাপ হয়ে যেতে পারে।
সাধারণত চিমনি কোম্পানি থেকে লোক এসে পরিষ্কার করে দিয়ে যান। তবে আপনার বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে, যেগুলি দিয়ে আপনি নিজেই পরিষ্কার করতে পারেন চিমনি। আপনার জন্য রইল টিপস।

বেকিং সোডা
বেকিং সোডা শুধু রান্নার কাজেই লাগে না, পাশাপাশি ঘরোয়া অনেক সমস্যারও সমাধান করে এটি। তেল, ময়লা পরিষ্কার করতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। দুই চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে নিন ভালো করে। এই মিশ্রণটি চিমনির উপরের অংশে এক ঘণ্টা মাখিয়ে রেখে দিন। এক ঘণ্টা পরে একটি ভিজে তোয়ালে বা কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে পরিষ্কার। একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে রান্নাঘরের চিমনি!
ভিনেগার
সাদা ভিনেগারও অনেক ঘরোয়া কাজে লাগে। তেল, ময়লা, কালি পরিষ্কারেও বেশ উপযোগী এটি। সাদা ভিনেগারে একটি ন্যাপকিন ভিজিয়ে চিমনির বাইরের অংশে লাগিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণ। তার পর, অন্য একটি ন্যাপকিন জলে ভিজিয়ে ভালো করে মুছে নিলেই একেবারে ঝকঝক করবে কিচেন চিমনি।
বাসন পরিষ্কারের তরল সাবান
বাসন মাজার সাবান কেবল থালা-বাসন পরিষ্কার করতে কাজে লাগে না, পাশাপাশি এটি চিমনির ফিল্টার পরিষ্কার করার জন্যও বেশ ভালো। চিমনির ফিল্টারটি আগে জলে ভালো করে ধুয়ে নিন। তার পরে একটি পাত্রে গরম জল ও লিক্যুইড ডিশ সোপ মিশিয়ে নিন। ফিল্টারটি কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন এই সাবান জলে। তার পর, একটি স্ক্রাবার দিয়ে ঘষে নিলেই সব তেল, ময়লা সাফ হয়ে যাবে।
কস্টিক সোডা
তেল, ময়লা পরিষ্কার করতে কস্টিক সোডা দারুণ কার্যকরী। একটি বালতিতে গরম জল নিন। তাতে খানিকটা কস্টিক সোডা মিশিয়ে নিন ভালো করে। এই মিশ্রণটি ২-৩ ঘণ্টা চিমনির উপর ছড়িয়ে রেখে দিতে হবে। এর পরে একটি ভিজে কাপড় বা তোয়ালে দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে কিচেন চিমনি। তবে এই মিশ্রণটিতে কিন্তু ভুলেও সরাসরি হাত দেবেন না!



Click it and Unblock the Notifications