Chapped lips: শীতে ঠোঁট শুকিয়ে ফেটে রক্ত বের হচ্ছে? রইল খুবই সাধারণ কিছু ঘরোয়া টোটকা!

By Bhagysree Sarkar

Chapped lips: শীতকাল মানেই ফাটা ঠোঁট ও রুক্ষ-শুষ্ক চুল ও ত্বকের অবস্থা (Chapped lips and rough-dry hair and skin conditions)। শীতকালে ঠোঁট ফাটা এবং শুষ্ক হয়ে যাওয়া (Chapped lips) একটি সাধারণ সমস্যা। এটি কেবল যন্ত্রণাদায়কই নয়, ঠোঁটের সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হয়। মহিলাদের ঠোঁট শুষ্ক হলে ম্যাট লিপস্টিক না লাগিয়ে ক্রিম সমৃদ্ধ লিপস্টিক লাগান। আর না হলে ব্যবহার করতে পারেন লিপবাম। বাজারে অনেক পণ্য পাওয়া গেলেও, কিন্তু ঘরে পাওয়া প্রাকৃতিক জিনিস দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। ফাটা ঠোঁট নিরমায় (Home remedies to heal chapped lips) করতে জেনে নিন বেশ কিছু ঘরোয়া টোটকা। এগুলি আপনার ঠোঁটে আর্দ্রতা এবং কোমলতা আনবে।

. নারকেল তেল

শীতে ঠোঁটের শুষ্কতা এবং ফাটা রোধ করতে নিয়মিত নারকেল তেল লাগাতে পারেন। ঠোঁটে ভিতর থেকে পুষ্টি জোগাতে নাভিতে নারকেল তেলও লাগাতে পারেন। নারকেল তেলের প্রাকৃতিক ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ঠোঁটে গভীর আর্দ্রতা প্রদান করে। রাতে ঘুমানোর আগে ঠোঁটে হালকা নারকেল তেল লাগান। এটি নিয়মিত ব্যবহার করলে আপনার ঠোঁট নরম থাকবে এবং ফাটা রোধ হবে।

Chapped lips

ছবি সৌজন্য- pexels

. ঘি

আপনি কি জানেন, ঘি ব্যবহার করেও আফনি এই সমস্যা সমাধান করতে পারেন? হ্যাঁ, ঘি ঠোঁট নরম করার জন্য ব্যবহৃত একটি প্রাচীন প্রতিকার। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে সামান্য ঘি লাগান। এটি ঠোঁটকে পুষ্টি জোগাবে এবং শুষ্কতা দূর করবে।

. মধু এবং চিনির স্ক্রাব

ঠোঁট নরম করে তুলতে মধু এবং চিনির স্ক্রাব একটি দারুন উপাদান। আধা চা চামচ চিনির সাথে এক চা চামচ মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। ঠোঁটে আলতো করে ঘষুন। এই স্ক্রাবটি ঠোঁটের ডেড সেল দূর করতে এবং ঠোঁটে আর্দ্রতা জোগাতে সাহায্য করবে। এটি সপ্তাহে ২-৩ বার করুন।

. গ্লিসারিন

ফাটা ঠোঁটের সমস্যার মোকাবিলায় এক্সপার্ট গ্লিসারিন। এটি ঠোঁটে এবং চোখের চারপাশে লাগান। দেখবেন চটজলদিই এই সমস্যা মিটে যাবে।

এই ঘরোয়া প্রতিকারগুলি অবলম্বন করে, আপনি শীতকালেও আপনার ঠোঁটকে সুস্থ এবং সুন্দর রাখতে পারেন। মনে রাখবেন, দিনের বেলায় পর্যাপ্ত জল পান করা এবং ঘন ঘন ঠোঁট না চাটাও গুরুত্বপূর্ণ।

Story first published: Wednesday, January 29, 2025, 17:54 [IST]
X
Desktop Bottom Promotion