Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Cold And Cough: শীতে সর্দি-কাশি লেগেই রয়েছে? স্বস্তি মিলবে ঘরোয়া উপায়েই, কীভাবে জানুন
Cold And Cough: ঋতু বদলের সঙ্গে সঙ্গে আবহাওয়ারও পরিবর্তন ঘটে। যার সঙ্গে আমাদের শরীর ঠিক মতো মানিয়ে নিতে পারে না। আর তাই শীতকাল পড়তে না পড়তেই বাড়তে থাকে সর্দি, কাশি, গলাব্যথার (Winter cold, cough, sore throat) মত সমস্যা। তবে এবার ঠাণ্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। সন্ধ্যা হতেই ঠাণ্ডা হাওয়া। যার ফলে আট থেকে আশি, সব মানুষদের মধ্যেই শীতকালীন সমস্যাগুলি (Winter health problems) মাথাচাড়া দিয়ে উঠছে। শীত আসলেই ঠাণ্ডায় কাবু সব বয়সী মানুষরাই।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের ঠাণ্ডা লাগার ধাত রয়েছে, তাঁদের শীতের দিনগুলিতে থাকতে হবে বাড়তি সতর্ক। আবার বয়স যাই হোক না কেন, শীতের দাপটে রেহাই পাচ্ছেন না কেউই। মরশুমের সংক্রমণ ঠেকাতে এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে। তবে কিছু ঘরোয়া টোটকা (Home remedies to get rid of fever, cold, and sore throat in winter) রয়েছে, যা কিন্তু জ্বর, হাঁচি, ঠাণ্ডা ও সর্দি, গলা ব্যথা, কাশির মত সমস্যাগুলি থেকে আপনাকে সুস্থ রাখতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

- হলুদ:
হলুদ একটি জনপ্রিয় ঘরোয়া প্রতিকার। যা আমাদের স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী। এটি একটি চমৎকার অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি এজেন্ট হিসাবে কাজ করে। যা ভাইরাল সংক্রমণ থেকে দ্রুত পুনরুদ্ধার করতে এবং প্রদাহ কমাতে সক্ষম। হলুদ গলা ব্যথা এবং নাকের প্রদাহ নিরাময়েও সাহায্য করে।
- এভাবে ডায়েটে হলুদ যোগ করবেন
এক গ্লাস উষ্ণ দুধে ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য গোলমরিচ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এটি দিনের যেকোনও সময় দুবার পান করুন। এছাড়াও, আপনি এক গ্লাস গরম জলে পরিমাণমত হলুদ গুঁড়ো, পরিমাণমত নুন যোগ করেও খেতে পারেন। এই মিশ্রণটিও প্রতিদিন দুবার করে পান করলে, গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
- অ্যাপেল সাইডার ভিনেগার:
অ্যাপেল সাইডার ভিনেগারও আপনার এই সমস্যা রুখতে সহায়ক। এটি নাক বন্ধ থেকে দ্রুত মুক্তি দেয়। এছাড়াও, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো।
- এভাবে ডায়েটে অ্যাপেল সাইডার ভিনেগার যোগ করবেন
১ কাপ গরম জলে ১ চা চামচ নুন এবং ১ টেবিল চামচ অপরিশোধিত অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এটি কিন্তু খেলে চলবে না। এটি দিয়ে দিনে কয়েকবার কুলকুচি করতে হবে। এছাড়াও, আপনি এক গ্লাস জলে ১ চা চামচ আনফিল্টার করা অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিতে পারেন। এতে সামান্য মধু যোগ করে দিনে দুবার পান করুন। এতেও আপনার সমস্যাগুলি মিটবে।
- মধু:
এটি শীতকালীন সমস্যাগুলি রুখতে আরও একটি কার্যকরী ঘরোয়া টোটকা। মধুতে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সহ একাধিক উপাদান রয়েছে, যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এটি আপনার গলা ব্যাথা থেকে মুক্তি দিতেও সহায়ক।
- এভাবে ডায়েটে মধু যোগ করবেন
২ চা চামচ মধুর সঙ্গে ১ চা চামচ লেবুর রস বা আদার রস মিশিয়ে নিন। সারাদিনে এই মিশ্রণটি দিনে ২ থেকে ৩ বার পান করুন। এছাড়াও আপনি সকালে উঠে শুধু এক চামচ কাঁচা মধুও গিলে ফেলতে পারেন। এতেও কাশি থেকে মুক্তি পেতে পারেন খুব সহজে।



Click it and Unblock the Notifications