ওয়াটার ফিল্টারে জমেছে ময়লা, কীভাবে বাড়িতে বসেই পরিষ্কার করবেন, জেনে নিন সহজ পদ্ধতি

By Bhagysree Sarkar

বর্তমানে দূষণের মাত্রা ছাড়িয়েছে। বায়ুদূষণ ও জলদূষণ যেহারে বেড়েছে, তাতে করে সুস্থভাবে বেঁচে থাকা দায়। বর্তমান সময়ে জলদূষণের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। দূষিত জল আমাদের পেটে গিয়ে নানান স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, জল খাওয়ার সময় ফিল্টার জলই খাওয়া ভালো। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষও সচেতন হয়েছে। যারফলে প্রতিটি বাড়িতেই এখন দেখা যায় ওয়াটার ফিল্টার।

তবে আপনি যতই দামি ওয়াটার ফিল্টার লাগান না কেন, কয়েকদিন পর তা নোংরা হয়ে যাবেই। জমতে থাকবে ময়লা। এটি একটি সাধারণ সমস্যা। এই কারণে আপনার ফিল্টারটি আর আগের মত পরিষ্কার জল দিতে পারে না। আজ আমরা আপনাকে এমন কিছু পদ্ধতি আপনাকে জানাতে যাবো, যার সাহায্যে আপনি খুব সহজেই ঘরে বসেই আপনার জলের ফিল্টার পরিষ্কার করতে পারবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কীভাবে বাড়িতে বসেই ওয়াটার ফিল্টার পরিষ্কার করতে পারবেন-

vinegar
  • ভিনেগারের ব্যবহার

ভিনেগার, আপনি নিশ্চয়ই অনেক ঘরোয়া প্রতিকারে এর ব্যবহার দেখেছেন। আপনি এর ব্যবহার করে ওয়াটার ফিল্টারে জমে থাকা ময়লাও পরিষ্কার করতে পারেন। শুনতে অবাক করলেও এটি সত্যি। এরজন্য প্রথমে সমান পরিমাণে জল ও ভিনেগার মেশাতে হবে। তবে মনে রাখবেন, এই জল যেন গরম হয়। এরপর এই মিশ্রণে ফিল্টারটি ডুবিয়ে দিন। ১ ঘণ্টা পর, একটি নরম ব্রাশের সাহায্যে ফিল্টারটি স্ক্রাব করুন। দেখবেন, ফিল্টারের সব নোংরা চলে গিয়েছে। এখন আপনি এটি ব্যবহার করতে সক্ষম হবেন।

  • লেবুর ব্যবহার

আপনি চাইলে ভিনেগারের বদলে ওয়াটার ফিল্টার পরিষ্কার করতে লেবুও ব্যবহার করতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড ব্যাকটেরিয়া মেরে ফেলতে সক্ষম। শুধু তাই নয়, আপনার ফিল্টারে দুর্গন্ধ থাকলে তাও দূর করে। আপনি যদি লেবুর সাহায্যে আপনার জলের ফিল্টার পরিষ্কার করতে চান, তবে আপনাকে প্রথমে জলে লেবুর রস মেশাতে হবে। মনে রাখবেন, এক্ষেত্রে যে পরিমাণে জল ব্যবহার করছেন, ঠিক সেই পরিমাণ লেবুর রস যোগ করতে হবে। এরপর এই মিশ্রণে ফিল্টারটি আধা ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে। ভেজানো হলে নরম কাপড় বা ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করুন। দেখবেন অল্প সময়েই চকচক করছে আপনার ওয়াটার ফিল্টার।

  • বেকিং সোডার ব্যবহার

বেকিং সোডাও আপনার ওয়াটার ফিল্টার পরিষ্কার করতে পারে। আপনি যদি না জানেন, তাহলে এই ঘরোয়া প্রতিকার জেনে রাখুন। আপনি ফিল্টার পরিষ্কার করতে প্রথমে জলে বেকিং সোডা মিশিয়ে ঘন একটি পেস্ট তৈরি করতে হবে। এরপরে আপনাকে এই পেস্টের একটি স্তর ফিল্টারে লাগাতে হবে। এবার আপনি একটি ব্রাশের সাহায্যে ফিল্টারটি পরিষ্কার করুন। সবশেষে আপনাকে শুধু গরম জল দিয়ে ফিল্টারটি ভালোভাবে ধুতে হবে। তাতেই দেখবেন আপনার ওয়াটার ফিল্টার দারুণ পরিষ্কার হয়েছে।

Story first published: Friday, July 26, 2024, 16:09 [IST]
X
Desktop Bottom Promotion