Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Toothache: মাঝরাতে হঠাৎ দাঁতের ব্যথা, কীভাবে নিয়ন্ত্রণ করবেন? রইল ঘরোয়া প্রতিকার
Toothache: শীতে শুধু ত্বকের নয়, আমাদের দাঁতের যত্নও নেওয়া উচিত। ঠাণ্ডার এই দিনগুলিতে দাঁতের সমস্যা (Toothache in winter) বেড়ে যায়। যা সহ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ব্যথা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং অল্প সময়ের মধ্যেই আমাদের মাথায়ও প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়।
শীতের ঠাণ্ডা জলের ব্যবহার বা পানের সময় দাঁতে ব্যথা (Toothache), শিরশিরানি হওয়া, মাড়ি ফুলে যাওয়ার প্রবণতা দেখা দেয়। এমনকি বাতাসের সংস্পর্শেও দাঁতের ব্যথা বেড়ে যেতে পারে।

এই সমস্যা নিয়ে অনেক সময় আমরা দাঁতের চিকিৎসকের কাছে গিয়ে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে তা হয়ে ওঠে না। আবার অনেকেই মাঝরাতে এই সমস্যায় পড়েন। কারণ শীতকালে রাতেই মাথাচাড়া দেয় এইসব সমস্যা। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার প্রধান কারণ সেলুলোজ জাতীয় আঁশযুক্ত খাবার খুব সহজে দাঁতের ফাঁকে ও মাড়িতে আটকে যায়।
আর এটি দীর্ঘসময় আটকে থাকার ফলে মাড়ি ও দাঁত ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। যা থেকে সমস্যা দেখা দেয়। তাই শীতে দাঁতের যত্ন নেওয়া জরুরি। তবে কিছু ঘরোয়া টোটকা (Home remedies for toothache) রয়েছে, যা আপনার সমস্যা সমাধান করবে। জেনে নিন বিস্তারিত-
- নুন জল দিয়ে কুলকুচি
যদি আপনার দাঁতে ব্যথা হয়, তাহলে নুন জল দিয়ে কুলকুচি করা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকের কাছে যেতে যদি অনেকক্ষণ সময় লাগে, তবে আপনি তাৎক্ষণিকভাবে রেহাই পেতে এই প্রতিকারটি ব্যবহার করতে পারেন। এতে কিছু সময়ের জন্য দাঁতের ব্যথা থেকে মুক্তি দিতে সহায়ক। জল হালকা গরম করে তাতে এক চামচ নুন দিন। এই জল দিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে।
- পুদিনা চা
যদি আপনার দাঁতের পাশাপাশি মাড়িতেও ব্যথা হয়, তাহলে আপনার পুদিনা চা খাওয়া উচিত। এই চা তৈরি করা খুবই সহজ। এক কাপ জল নিতে হবে এবং তাতে কিছু পুদিনা পাতা দিতে হবে। ভালো করে ফুটিয়ে পান করুন। মাঝে মাঝে এটি করলে, আপনি দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।
- লবঙ্গ তেল
যদি হঠাৎ দাঁতে ব্যথা শুরু হয়, তাহলে লবঙ্গ তেল ব্যবহার করা উচিত। এটি আপনার দাঁতের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। দাঁতের যে জায়গায় ব্যথা হচ্ছে, সেখানে লবঙ্গ তেল লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন। আপনি যদি চান, তাহলে একটি তুলোর বলে লবঙ্গ তেল লাগিয়ে আপনার দাঁতের ক্ষতিগ্রস্ত অংশে লাগাতে পারেন।
- রসুন
যদি আপনার দাঁতে অসহ্য যন্ত্রণা হতে থাকে তবে বসুন ব্যবহার করুন। রসুনে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। এগুলি দাঁতের ব্যথা উপশম করতে সাহায্য করে। রসুনের সঙ্গে লবঙ্গ গুঁড়ো করে তাতে এক চিমটে নুন মিশিয়ে দাঁতে লাগিয়ে নিন। দিনে ২-৩ বার এই প্রতিকার করতে পারেন।



Click it and Unblock the Notifications