Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রাত হলেই আরশোলার তাণ্ডব? ভোগান্তি থেকে রেহাই পেতে ট্রাই করুন এই ঘরোয়া উপায়
বাড়ি যতই সুন্দর হোক না কেন, বাথরুমে আরশোলা দেখা মিলবে ঠিকই। তবে শুধু যে বাথরুম, এমনটা নয়। আরশোলার আনাগোনা হয় রান্নাঘরেও, যা অস্বাস্থ্যকর। বলা চলে, কখনও রান্নাঘর তো কখনও বা বাথরুমে উঁকি মারে এই শয়ে শয়ে ছোট আরশোলা। আমাদের বাড়ির আনাচে-কানাচে এই আরশোলাগুলি অবাধ বিচরণ করে।
এগুলি যেমন দেখতে ঘেন্না লাগে তেমনই বিরক্তিকরও। আর এদের দেখলেই কেউ চপ্পল ছুড়ে মারেন, কেউ আবার ঝাড়ু। কিন্তু তাতে আর কাজ হয় না। এসবের ভয়ে বাড়ির কোথায় গিয়ে লুকিয়ে যাবে, আপনি আর খুঁজে পাবেন না।

আপনার বাড়িতে এক-দুটি আরশোলা থাকলেই দেখবেন দিন দিন সেই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে এগুলি খাবারের জিনিসপত্র, বাসনপত্র, রান্নাঘরের ড্রয়ারে রাখা জিনিসপত্র ইত্যাদিতে প্রবেশ করে এবং সংক্রমিত করে।
আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন না নেন এবং এগুলি নির্মূল না করলে আপনি সমেত বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে। বর্তমানে অনেকেই এই আরশোলা থেকে মুক্তি পেতে বাজারে পাওয়া তরল রাসায়নিক ব্যবহার করার চেষ্টা করে থাকেন। কিন্তু তারপরও আরশোলা ফিরে আসছে, তাহলে কিছু ঘরোয়া উপায় রয়েছে যা আপনার সমস্যা মেটাবে।
আরশোলা রান্নাঘরে থাকলে তা শুধু অস্বাস্থ্যকরই নয় অনেক রোগও ছড়ায়। এমন পরিস্থিতিতে, আপনার এগুলি ট্রাই করে দেখুন-
- আরশোলা তাড়ানোর প্রথম সেরা সমাধান হল বোরিক পাউডার। এই পাউডার আমরা ক্যারামবোর্ড খেলার সময় বোর্ডে ব্যবহার করে থাকি। বোরিক পাউডার ও চিনি সমপরিমাণে নিন, অর্থাৎ ১ চা চামচ করে ভালো করে মিশিয়ে নিন। এবার রান্নাঘরের সেই সব জায়গায় রাখুন যেখানে তেলাপোকা দেখতে পান। তেলাপোকা এই বোরিক পাউডার খাওয়া মাত্রই তার কাজ শেষ হয়ে যাবে। অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন।
- আরশোলা তাড়ানোর দ্বিতীয় সবচেয়ে কার্যকরী সমাধান হল বেকিং সোডা। এতেও সমপরিমাণ চিনি মেশান। একটি পাত্রে এই দুটির প্রতিটি ১ চামচ রাখুন এবং মিশ্রিত করুন। এই মিশ্রণটি ঘরের প্রতিটি কোণায় ঢেলে দিন। আরশোলা এটি খাওয়ার সাথে সাথে তারা বাড়ি থেকে পালিয়ে যাবে এবং আর কখনও দেখা যাবে না।
- রান্নার পাশাপাশি আরশোলা তাড়াতেও তেজপাতা কিন্তু ভীষণ কার্যকরী। সপ্তাহে বেশকিছু দিন তেজপাতার গুঁড়ো ছড়িয়ে দিন বাড়ির আনাচ-কানাচে। এর গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। ফলে উপকার পাবেন।



Click it and Unblock the Notifications