তামার বাসনে কালো দাগছোপ পড়েছে? দেখে নিন নতুনের মতো ঝাঁ চকচকে রাখার কিছু টিপস

আগেকার দিনে বেশিরভাগ বাড়িতেই তামার বাসনপত্র ব্যবহার করা হত। আজকের যুগে তামার বাসনের ব্যবহার অনেকটা কমেছে ঠিকই, তবে পুজোর জিনিসপত্র কিন্তু বেশিরভাগই তামার হয়। এছাড়া, এখনকার দিনে স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা নিয়মিত তামার পাত্রেই জল খান। তামার পাত্রে জল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। এটি টক্সিন অপসারণেও সাহায্য করে। আর্থ্রাইটিসের সমস্যা কমে। ত্বকের অনেক সমস্যা দূর হয়। তবে তামার পাত্র খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। কালো দাগছোপ পড়ে যায়। শুধু জল দিয়ে ধুলে ঠিকমতো পরিষ্কারও হয় না।

Ways to Clean Copper Utensils

তবে বাঙালি হেঁশেলে মজুত সাধারণ কিছু উপাদানের সাহায্যে খুব সহজেই তামার পাত্র ঝকঝকে করে তোলা সম্ভব। তাতে পালিশ করার টাকাও বাঁচবে, আর পাত্রটি বাদও দিতে হবে না। তাহলে জেনে নিন, তামার জিনিসপত্রের জেল্লা ফেরাতে কী করবেন -

লেবুর রস এবং বেকিং সোডা

লেবুর রস এবং বেকিং সোডা

বেকিং সোডার সঙ্গে লেবুর রস বা ভিনেগার মেশান ভাল করে। একটি নরম, পরিষ্কার কাপড় এই মিশ্রণে ভিজিয়ে তামার পাত্রটি মাজুন। তারপর ধুয়ে ফেলুন।

কেচাপ

কেচাপ

তামার পাত্রে কেচাপ লাগিয়ে ঘষুন ভাল ভাবে। তারপর ধুয়ে শুকিয়ে নিন। কেচাপে এক প্রকার অ্যাসিড থাকে, যা দাগছোপ দূর করতে সাহায্য করে।

লেবু এবং লবণ

লেবু এবং লবণ

একটি লেবু অর্ধেক কেটে তাতে লবণ লাগান। এবার তামার উপর এই নুন লাগানো লেবু ঘষুন। প্রয়োজন হলে আরও লবণ নিতে পারেন। তারপর ধুয়ে শুকিয়ে নিন।

ভিনেগার এবং লবণ

ভিনেগার এবং লবণ

ভিনেগারের সঙ্গে সামান্য লবণ দিয়ে পেস্ট তৈরি করুন। একটি নরম কাপড়ে এই মিশ্রণটি নিয়ে তামার পাত্রে ঘষুন। তারপর ধুয়ে নিন।

তেঁতুল

তেঁতুল

তামার বাসন পরিষ্কার করতে তেঁতুলের ব্যবহার হয়ে আসছে বহু দিন আগে থেকে। এক কাপ জলে তেঁতুল ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। এর পর পাত্রের গায়ে মিশ্রণটি ভাল করে মাখিয়ে কিছু ক্ষণ রাখুন। তারপর শক্ত কোনও জিনিস দিয়ে ঘষে পরিষ্কার করে নিলেই চকচকে হয়ে উঠবে তামার বাসন।

লবণ এবং বেকিং সোডা

লবণ এবং বেকিং সোডা

সামান্য নুন আর বেকিং সোডার সঙ্গে অল্প জল দিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি তামার বাসনের গায়ে মাখিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে নিলেই চকচকে-ঝকঝকে হয়ে উঠবে তামার পাত্র।

X
Desktop Bottom Promotion