Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lip Care: ঠোঁট ফেটে চৌচির? রইল সস্তা-সহজ ঘরোয়া উপায়, পাবেন কোমল-গোলাপী ঠোঁট!
Lip Care: শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার জন্য মানুষ ময়েশ্চারাইজার ব্যবহার করে, কিন্তু প্রায়শই তারা তাদের ঠোঁট উপেক্ষা করে। শীতকালে ঠোঁট ফাটার সমস্যা (Chapped lips problem in winter) সাধারণ একটি ঘটনা। এই সময় ঠোঁটের ত্বক শুষ্ক (Chapped lips) হয়ে যায়। যারফলে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় কমবেশি সব মানুষে মধ্যেই। শীতে এই শুষ্কতা রোধে অনেকে আবার বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজান। কিন্তু এতে কি ফাটা বন্ধ হয়? বরং আরও বাড়ে।
এই সময় ঠোঁট এতটাই শুষ্ক হয়ে যায় যে, লিপবাম ছাড়া একদিনও কাটানো কঠিন হয়ে পড়ে। তবে বাজারে পাওয়া লিপ বামগুলি (lip balm) কেমিক্যালে ভরা এবং ঠোঁটের ক্ষতি করতে পারে। তাই এগুলি এড়িয়ে চলাই ভালো। তাহলে কীভাবে নেবেন ঠোঁটের যত্ন? আজ আমরা এই উত্তর নিয়েই হাজির হয়েছি। চলুন দেখে নিন, এমন কিছু ঘরোয়া লিপবামের রেসিপি (How to make homemade lip balm), যা খুব সহজেই আপনার এই সমস্যা মেটাবে।

- প্রাকৃতিক লিপ বাম (natural lip balm)
ডাবল বয়লার কৌশল ব্যবহার করে নারকেল তেল, শিয়া বাটার এবং ক্যান্ডেলিলা মোম একসাথে গলিয়ে নিন। এত ভিটামিন ই তেল যোগ করুন এবং ভালো কে মিশিয়ে নিন। এতে চাইলে আপনার পছন্দের এসেনশিয়াল অয়েলও যোগ করতে পারেন।
- রোজ লিপ বাম (Rose lip balm)
রোজ বা গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে পিষে নিন। নারকেল তেল, পেট্রোলিয়াম জেলি এবং ভিটামিন ই এর ক্যাপসুল ভেঙে তাতে যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নিন। ডাবল বয়লার পদ্ধতিতে ব্যবহার করে এই মিশ্রণটি ১ মিনিটের জন্য ফুটিয়ে নিন। তারপর ফিল্টার করুন। হালকা গোলাপী রঙের এই লিপ বাম একটি বাক্সে ভরে ফ্রিজে ঠাণ্ডা করার পর ব্যবহার করুন।
- শিয়া লিপ বাম (Shea Lip Balm)
শিয়া বাটার এবং মোম একসাথে গরম করে গলিয়ে নিন। গ্যাস থেকে নামানোর পর, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। এটি একটি লিপ বাম পাত্রে ভরে ঠাণ্ডা হতে দিন। তৈরি আপনার শিয়া লিপ বাম।
- বিটরুট লিপ বাম (Beetroot lip balm)
বিটরুট কুঁচি কুঁচি করে কেটে নিন। এই বিটরুটের রস বের করে ফুটিয়ে নিন। ফুটানোর পর, ভিটামিন ই ক্যাপসুলটি ভেঙে রসে যোগ করুন এবং নারকেল তেল যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। এটি একটি খালি ছোট পাত্রে সংরক্ষণ করুন এবং ঠাণ্ডা করার জন্য ফ্রিজে রাখুন। ৩ থেকে ৪ ঘন্টা পর বের করে ফেলুন। বিটরুট লিপ বাম প্রস্তুত।



Click it and Unblock the Notifications