চুলের অকালপক্কতা ও খুশকির মত সমস্যার অন্যতম সমাধান ক্যাস্টর অয়েল, জেনে নিন কীভাবে

By Bhagysree Sarkar

আমরা সকলেই জানি, ক্যাস্টর অয়েল চুল পড়া রোধে অত্যন্ত উপকারী। সেইসঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করে। এত উপকারিতা থাকায় কমবেশি সবার বাড়িতেই এখন পাওয়া যায় এই তেল। তবে ক্যাস্টর অয়েল শুধু চুল নয়, বরং ত্বকের জন্যও বেশ উপকারী। এর ব্যবহারে ত্বক ও চুলের পুষ্টিগুণ আরও বেড়ে যায়।

ক্যাস্টর অয়েল সাধারণত ক্যাস্টর বিন থেকে আসে। এটি রিসিনোলিক অ্যাসিড সমৃদ্ধ। এতে আছে ভিটামিন ই, মিনরেলস, প্রোটিন, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড। যা আমাদের ত্বক ও চুলের জন্য অনেক উপকারী। এর আছে অসংখ্য গুণ। চলুন জেনে নিই, চুল পড়া রোধ করা ছাড়া আর কী কী উপকারিতা রয়েছে এই বিশেষ তেলটির?

ছবি সৌজন্য- pexels

ভ্রু ও চোখের পাতা বৃদ্ধির জন্য
চুল বৃদ্ধির পাশাপাশি এটি ভ্রু ও চোখের পাতা বৃদ্ধির জন্য কার্যকরী। প্রতিরাতে ঘুমানোর আগে অল্প ভ্রু ও চোখের পাতায় দিয়ে ঘুমাতে গেলে কিছুদের মধ্যে পরিবর্তন অনুভব করবেন।

খুশকি দূর করাতেও সক্ষম
শুধু চুল পড়া নয়, চুলের নানান সমস্যার সমাধান করতে পারে এই তেল। যার মধ্যে অন্যতম হল খুশকি। যেকোনও তেলের সঙ্গে এই তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এতে খুশকির সমস্যা মিটবে।

হেয়ার মাস্ক হিসেবে
এই তেলের সঙ্গে অলিভ ওয়েল অথবা নারকেল তেল মিশিয়ে তা চুলে লাগিয়ে রাখুন। চুলের গোড়া অর্থাৎ স্কাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগিয়ে নিন। এবার কমপক্ষে ১ ঘণ্টা রেখে দিন। সময় হলে পছন্দের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

চুলের বৃদ্ধিতে
নিয়ম করে এই তেল মালিশ করলে চুলের বৃদ্ধি হয়, দ্রুত বাড়ে। পাশাপাশি মজবুতও হয়।

চুলের অকালপক্কতা দূর করে
চুলের অকাল পক্কতা দূর করতে চাইলে নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। এর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে চুলের ক্ষয় পূরণ করতে সহায়তা করে।

এছাড়াও নিয়মিত ত্বকে ক্যাস্টর অয়েল লাগালে, ত্বকের দাগ অনেকটাই কমে যায়। সঙ্গে এটি আপনি মেকআপ রিমোভার হিসেবেও ব্যবহার করতে পারেন। এটি ওয়াটারপ্রুফ মাস্কারাও তাড়াতাড়ি তুলে ফেলতে সক্ষম।

Story first published: Saturday, June 8, 2024, 14:36 [IST]
X
Desktop Bottom Promotion