Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Medicinal plants: ডালিয়া-চন্দ্রমল্লিকার সঙ্গে বাড়িতে নিয়ে আসুন এই ঔষধি গাছ, উপকারিতা অবাক করে দেবে!
Medicinal plants: বর্তমানে মানুষ স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে। ক্ষতিকর খাদ্যাভ্যাস থেকে যেকোনও বদঅভ্য়াস ত্যাগ দিচ্ছেন। সেইসঙ্গে তারা ঝুঁকছেন বিভিন্ন প্রাকৃতিক প্রতিকারের (Natural remedies) দিকে। ইতিমধ্যেই অনেকে তাদের বাড়িতে বেশ কিছু ঔষধি গাছ (Medicinal plants) রোপণ করেছেন। যা শুধুমাত্র পরিবেশকে বিশুদ্ধ করে না, আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তাই আপনি যদি আপনার বাড়িতে সবুজে ঘেরা পরিবেশ সঙ্গে সুস্থ থাকতে চান, তবে অবশ্যই এই ঔষধি গাছগুলি লাগান। এর মধ্যে কয়েকটি গাছ আপনার স্বাস্থ্যের জন্য অলৌকিক প্রমাণ করতে পারে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-
- অ্যালোভেরা (Aloe vera)
অ্যালোভেরা একটি অত্যন্ত উপকারী উদ্ভিদ, যা ত্বকের যত্নের জন্য সেরা বলে বিবেচিত হয়। এর জেলে প্রদাহ বিরোধী এবং হাইড্রেটিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকে আর্দ্রতা সরবরাহ করে এবং এটিকে নরম রাখে। অ্যালোভেরার রস ত্বকে লাগালে ব্রণ, জ্বালা, কাটা ও ফাটলের মতো সমস্যা নিরাময় করা যায়।

ছবি সৌজন্য- pexels
- অপরাজিতা (Aparajita)
অপরাজিতা, 'ব্লু রোজ' নামেও পরিচিত। এটি আয়ুর্বেদে ব্যবহৃত একটি ঔষধি গাছ। এর ফুল ও পাতায় রয়েছে অনেক ঔষধি গুণ, যা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। অপরাজিতা রস বা পাতা মানসিক চাপ, দুশ্চিন্তা এবং ঘুমের সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়া অপরাজিতার চা সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। পাশাপাশি শরীরের ভেতরের টক্সিন দূর করতে সাহায্য করে।
- তুলসী (Tulsi)
হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও পবিত্র বলে বিবেচিত হয়। এর পাতা শুধুমাত্র পবিত্রতার প্রতীক নয়, এতে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। তুলসীতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা সংক্রমণ থেকে রক্ষা করে। নিয়মিত এর সেবন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। সঙ্গে সর্দি, কাশি এবং ফ্লুর মতো রোগ প্রতিরোধ করে। চা বা জলে তুলসী পাতা সিদ্ধ করে পান করা যেতে পারে।
- কারি পাতা (Curry leaves)
কারি পাতা আমাদের খাবারের স্বাদই বাড়ানো জন্যা ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এরসঙ্গে কারি পাতায় বহু স্বাস্থ্য উপকারিতা গুণ রয়েছে। আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন এ, বি, সি, ই এর মতো পুষ্টি উপাদান কারি পাতায় পাওয়া যায়। যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। এর ব্যবহার চুল পড়া কমায়। আপনি চা বা সবজিতে কারি পাতা যোগ করে খেতে পারেন, যা হজমে সাহায্য করে এবং লিভারকেও পরিষ্কার করে।



Click it and Unblock the Notifications