Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরমে পায়ের গোড়ালি ফেটে বেরোচ্ছে রক্ত? প্রতিকার লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই!
শুধু শীতের দিনেই নয়, প্রচণ্ড গরমেও পায়ের গোড়ালি ফাটার সমস্যায় ভুগছেন অনেকে। প্রচণ্ড গরমে ঠোঁট থেকে পায়ের গোড়ালি ফাটার সমস্যা অতিষ্ঠ করে তুলেছে। এর মূল কারণ, সাধারণত আমরা যেভাবে ত্বক এবং চুলের যত্ন নিই, সেইভাবে পায়ের যত্ন করি না। এই যত্নের অভাবেই পায়ের গোড়ালি ফাটার সমস্যা দেখা যায়। আর এই সমস্যা দেখা মাত্র পায়ের যত্ন শুরু করে দিই। তবে প্রতিকার না জানায়, মানুষজন এই সমস্যা নিয়ে সোজা চলে যান পার্লারে। সেখানে গিয়ে গাদা গাদা টাকা নষ্ট করা ছাড়া উপায় খুঁজে পান না। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই সমস্যার প্রতিকার লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই।
হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনার শখের রান্নাঘরের এমন কিছু সামগ্রী রয়েছে, যাতে রয়েছে একাধিক গুণাগুণ। এই সহজলোভ্য উপাদানগুলি শুধু ফাটাই কমাবে না, এগুলির ব্যবহারে পাবেন মসৃণ গোড়ালি। তবে সঠিক সময়ে ফাটা গোড়ালি ঠিক না করলে সমস্যা আরও জটিল হতে পারে। অনেকের আবার কখনও কখনও ফাটা অংশ থেকে রক্ত বের হয়। গোড়ালি ফাটা থাকলে দেখতে যেমন কুৎসিত লাগে, তেমনই হাঁটতেও অসুবিধা হয়। তবে শুধু অসুবিধা নয়, এটি ভীষণ বেদনাদায়কও। আজকের প্রতিবেদনে জানতে পারবেন, প্রচণ্ড গরমে গোড়ালি ফাটলে কীভাবে ঘরোয়া উপায়ে পাবেন মুক্তি।

- মধুর ব্যবহার-
মধু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, একথা আমরা সকলেই জানি। আবার বিভিন্ন রূপচর্চাতেও এই উপাদানের বিকল্প হয় না। ঠিক সেইভাবেই এটি গরমে ফাটা গোড়ালির সমস্যা থেকেও মুক্তি দিতে ব্যবহার করা যায়। কারণ, মধু গোড়ালি নরম করতে সাহায্য করে। প্রথমে আপনাকে কিছু পরিমাণের জলে মধু মিশিয়ে নিতে হবে। এরপর ২০ মিনিটের জন্য সেই জলে পা ডুবিয়ে রাখুন। এবার একটি নরম কাপড় দিয়ে পা শুকিয়ে স্ক্রাব করে নিন। এইভাবে বেশ কিছুদিন করুন, কয়েক সপ্তাহের মধ্যেই ফল হাতেনাতে পাবেন।
- চালের আটা-
চালের আটা আমাদের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায়। ফাটা গোড়ালি সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে চালের আটা। এরজন্য লাগবে দুই চামচ চালের আটা, মধু ও অ্যাপেল সাইডার ভিনেগার। এই তিনটি জিনিস মিশিয়ে সেই মিশ্রণটি দিয়ে ১৫ মিনিট গোড়ালি স্ক্রাব করার পর পা ভালো করে ধুয়ে ফেলতে হবে। ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে এর প্রভাব।
- নারকেল তেল-
নারকেল তেলের হাজারও উপকারিতা। এটি যেমন আমাদের চুলের জন্য ভালো, তেমনই ত্বকের জন্যও উপকারী। এমনকি এই গরমে গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তিও দিতে পারে এই তেল। এটি সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় বলেও মনে করা হয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ফাটা গোড়ালিতে লাগিয়ে নিতে হবে নারকেল তেল। কয়েক সপ্তাহের মধ্যে ত্বক ধীরে ধীরে হয়ে উঠবে মসৃণ।



Click it and Unblock the Notifications