হাজার বার ধুয়েও দাগ উঠছে না মিক্সির? কাজে লাগান এই ৩ ঘরোয়া টোটকা!

রান্নাঘরের অতি প্রয়োজনীয় একটি জিনিস মিক্সার গ্রাইন্ডার। রান্নার প্রয়োজনীয় মশলা পেষা থেকে জুস, স্মুদি বানানো - চোখের নিমেষে কাজ সেরে ফেলতে আজকাল সকলেই ভরসা রাখেন মিক্সির উপর। তবে মিক্সি যতই ধুয়ে মুছে রাখুন না কেন, অনেক সময় তার গায়ে দাগ থেকেই যায়। সাবান দিয়ে ধোওয়ার পরেও দাগ কিছুতেই যায় না। তবে কিছু ঘরোয়া উপায়ে খুব সহজেই সমাধান হতে পারে এই সমস্যার।

আপনার রান্নাঘরেই এমন কিছু জিনিস আছে, যেগুলি মিক্সি পরিষ্কার করতে দারুণ কাজে আসে! দেখে নিন, সাবান ছাড়াই কী ভাবে মিক্সির দাগছোপ তুলবেন।

ways to remove stains from mixer jars

পাতিলেবুর খোসা

যে কোনও দাগ, ময়লা এবং জীবাণু দূর করতে লেবুর খোসা দারুণ কার্যকর। ব্লেন্ডার বা মিক্সার গ্রাইন্ডারের জারটি প্রথমে গরম জলে ভালো ভাবে ধুয়ে ফেলুন। তারপর জারের ভিতর এবং বাইরে লেবুর খোসা দিয়ে ভালো করে ঘষে কিছুক্ষণ রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে শুধু জারের দাগই পরিষ্কার হবে না, পাশাপাশি বাজে গন্ধও চলে যাবে।

বেকিং সোডা

মিক্সি জার পরিষ্কার করার আরেকটি ঘরোয়া উপায় হল গরম জল এবং বেকিং সোডা। গরম জলে বেকিং সোডা মিশিয়ে মিক্সির জারে ঢেলে কিছু ক্ষণ রেখে দিন। তারপর ওই জল দিয়ে ভিতর ও বাইরে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এতে দাগ এবং দুর্গন্ধ দুটোই চলে যাবে।

ভিনেগার

ভিনেগারও নানা ঘরোয়া কাজে লাগে। সাদা ভিনেগার, লেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মিক্সির মধ্যে দিয়ে বেশ কয়েক বার ঝাঁকিয়ে নিন। তারপর আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এতে জারের বাজে গন্ধ এবং দাগ দুটোই দূর হবে। মিক্সি হয়ে উঠবে ঝকঝকে।

X
Desktop Bottom Promotion