জন্মাষ্টমীর আগেই চকচকে করুন কালো পিতলের বাসন, রইল সহজ উপায়ের হদিশ!

By Bhagysree Sarkar

আমাদের বাড়িতে পুজোর জন্য বিশেষ করে পিতলের পাত্র ব্যবহার করে থাকি। যা সময়ের সাথে সাথে নিস্তেজ এবং চকচকেভাব হারিয়ে ফেলে। অনেক ঘষাঘষি করলেও এগুলি আর আগের মত চকচকে করে না। তাই বলে কি এগুলির আর ব্যবহার করবেন না? না, একেবারেই নয়। এগুলির পুনরায় ব্যবহার করতে ও পিতলের বাসন চকচকে করতে চাইলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এখানে কিছু সহজ এবং কার্যকরী পদ্ধতি সম্বন্ধে জানবেন, যা আপনি সহজেই ঘরে বসে ব্যবহার করতে পারেন।

লেবু ও নুনের ব্যবহার- লেবু এবং নুন পিতলের বাসন পরিষ্কার করতে সহায়ক হতে পারে। প্রথমে একটি লেবু কেটে একটি পাত্রে এর রস বের করে নিন। এবার এতে এক চামচ নুন দিন। এই মিশ্রণটি পিতলের পাত্রে ভালোভাবে লাগান এবং পুরনো টুথব্রাশ বা স্ক্রাবার দিয়ে পরিষ্কার করুন। এতে পাত্রের দাগ দূর হবে এবং পাত্রটি চকচকে হতে শুরু করবে।

ছবি সৌজন্য- pexels

দই ও নুনের ব্যবহার- পিতলের বাসন পরিষ্কার করতে দই ও নুনও ব্যবহার করা যেতে পারে। এক চামচ দইয়ের সঙ্গে এক চামচ নুন মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি পাত্রে লাগান এবং একটি সুতির কাপড় দিয়ে পরিষ্কার করুন। পরে পাত্রটি ভালো করে ধুয়ে নিন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড বাসনকে উজ্জ্বল রাখতে সাহায্য করে।

বেকিং সোডা ও ভিনেগার- বেকিং সোডা ও ভিনেগার মিশিয়ে তা দিয়ে পিতলের বাসন পরিষ্কার করে নিন। প্রথমে কিছু গরম জল দিয়ে তারপর, একটি ছোট বাটিতে এক চা চামচ বেকিং সোডা এবং এক চা চামচ ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি পাত্রে লাগিয়ে ভালো করে ঘষে নিন। কয়েক মিনিট পর পাত্রগুলি ধুয়ে মুছে নিন। এতে আপনার পাত্রটি নতুনের মতো উজ্জ্বল হয়ে উঠবে।

টমেটোর রস কার্যকরী- হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। পিতলের বাসন পালিশ করতে টমেটোর রস খুবই কার্যকরী হতে পারে। একটি পাকা টমেটো নিন, কেটে তার রস পাত্রে লাগান। পাত্রে রস কিছুক্ষণ রেখে তারপর স্ক্রাবার দিয়ে ঘষে নিন। টমেটো অ্যাসিড বাসন উজ্জ্বল করে এবং দাগ দূর করে।

পিতলের পাত্র পালিশ করার ঘরোয়া প্রতিকার কি?

ঘরোয়া প্রতিকার যেমন লেবু এবং নুন, বেকিং সোডা, ভিনেগার, দই, লবণ এবং টমেটোর রস পিতলের পাত্র পালিশ করার জন্য দরকারী। এই উপাদানগুলো পাত্রে লাগিয়ে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। তবে সবচেয়ে সহজ উপায় হল গরম জল এবং সাবান দিয়ে পিতলের বাসন ধোয়া। এরপরে, পাত্রটি ভালভাবে শুকিয়ে নিন এবং মুছুন। এতেও কাজ হবে।

Story first published: Saturday, August 24, 2024, 18:10 [IST]
X
Desktop Bottom Promotion