বৃষ্টি ভেজা জুতো দীর্ঘক্ষণ পরে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছেন? জুতো শুকনো রাখার এই স্মার্ট টিপস না জানলেই নয়

By Bhagysree Sarkar

ইতিমধ্যেই এসে হাজির হয়েছে বর্ষা। কিন্তু বর্ষা বলে কি অফিসের কাজে যাবেন না? নাকি বিকেল হলে বাইরে বের হবেন না? কোনওটাই নয়। বর্ষা হোক বা প্রখর রোদ, কাজে যাওয়া বাধ্যতামূলক।

সেইসঙ্গে বিকাল হলে একটু বাড়ির বাইরে বের হওয়াও কিন্তু মন ভালো রাখার অনন্য উপায়। আর এতেই হয় বিপত্তি। বর্ষাকালে যখন তখন ঘন কালো মেঘে আবার কখনও তুমুল বৃষ্টি। ফলে স্বাভাবিকভাবেই জুতো ভেজার একটি সমস্যা থেকেই যায়।

wet shoes

বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা ভেজা জুতো। স্কুলগামী ছেলেমেয়ে থেকে শুরু করে টু-হুইলার, বাস, গাড়ি বা ক্যাবে যারা অফিসে যাচ্ছেন তাদেরই এই সমস্যায় ভুগতে হচ্ছে। অর্থাৎ যারাই জুতো পরে ঘর থেকে বের হয়, তাদেরই এই সমস্যা।

কিন্তু আপনি ভেবে দেখেছেন, এই ভেজা জুতো নিয়ে সারাদিন অফিস বা স্কুল করলে আপনার পায়ের কী দশা হতে পারে? এমনিতেই বর্ষায় যেকোনও সংক্রমণ বৃদ্ধি পায়। ভেজা জুতে পরে থাকলে পায়ে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যেতে পারে। তাই এই সমস্যা এড়াতে আজকের প্রতিবেদন। আজ আপনি এমন কিছু স্মার্ট টিপস জানবেন যা আপনার ভেজা জুতো ৫ মিনিটেই শুকিয়ে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন যদি আপনার পা ভেজা জুতোয় থাকে, তাহলে তা শুধু আপনার পায়েরই ক্ষতি করে না বরং আরও অনেক রোগের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে, বিশেষ করে বর্ষাকালে, জেনে নিন কীভাবে আপনি কয়েক মিনিটের মধ্যে সহজেই আপনার জুতো শুকাতে পারবেন।

আপনি যখন অফিসে যাবেন, সেইসময় প্লাস্টিকের ব্যাগে ৪-৫টি খবরের কাগজ রাখুন। আপনি অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনার ডেস্কে বসুন। এবার সময় নিয়ে আপনার জুতো খুলে প্রথমে হাতের তোয়ালে দিয়ে পা মুছে নিন। এবার একটি ভেজা টিস্যু দিয়ে পা ভালো করে পরিষ্কার করুন। এটি করা বাধ্যতামূলক। এবার শুকিয়ে গেলে তাতে ক্রিম লাগান।

এই সময় জুতোর তলায় জল জমে যাবে। এখন একটি খবরের কাগজ ছিঁড়ে জুতোর মধ্যে রাখুন। জুতোর মধ্যে যতটা রাখা যায়, সেই পরিমাণেই কাগজ রাখুন। প্রথম ২-৩ বার, আপনি জুতোর মধ্যে খবরের কাগজ রাখার সাথে সাথে এটি ভিজে যাবে যতক্ষণ না শুকনো কাগজ দেখা যাচ্ছে, ততক্ষণ এই প্রক্রিয়া করতে থাকুন।

এখন জুতোর মধ্যে শুকনো খবরের কাগজটি ২ মিনিটের জন্য রেখে দিন। যাতে এটি জুতোর জল ঠিকভাবে শোষণ করে ফেলে। এবার জুতোগুলি অফিস ড্রায়ারের নিচে ১ মিনিট রাখুন। আপনার জুতো আগের মত শুকিয়ে যাবে। এরপরও জুতো ভিজে থাকলে এটি অফিসের এসিতে রেখে দিন। কিছুক্ষণ পরে, এটি এমন শুকনো হয়ে যাবে যে আপনার মনে হবে এটি রোদে শুকিয়ে গেছে বা এটি কখনও ভিজেনি।

তবে আপনার যদি ভীষণ তাড়াহুড়োয় থাকে, তবে আপনি ড্রায়ার দিয়ে জুতো শুকানোর পর আবার সংবাদপত্রের কাগজ রাখতে পারেন। অন্তত ১ মিনিটের জন্য রেখে দিন। দেখবেন একেবারে আগের মত হয়ে যাবে আপনার জুতো। এই বর্ষায় তাহলে আর ভেজা জুতো নিয়ে চিন্তার কিছু নেই।

Story first published: Tuesday, August 6, 2024, 13:45 [IST]
X
Desktop Bottom Promotion