Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Neck patch: ঘাড়ের বিচ্ছিরি ছোপ দাগ সৌন্দর্য নষ্ট করছে? ঘরোয়া টোটকাতেই হবে ম্যাজিক
Neck patch: বর্তমানে কমব্যস্ততায় রূপচর্চার সময় বের করাই কঠিন। আর যত্নের অভাবেই তৈরি হয় একাধিক ত্বক সংক্রান্ত সমস্যা। আজকাল সবথেকে বেশি যে সমস্যা নিয়ে মানুষ নাজেহাল তা হল ঘাড়ে কালো দাগ (Neck patch)। ডার্ক প্যাচ নিরাময় করা কিন্তু বেশ কঠিন (Dark patches on neck are hard to cure)।
এই দাগ খুবই জেদি। যা তুলতে গেলে নিয়মিত ঘাড়ের যত্ন নিতেই হবে। তবে তার আগে অবশ্যই জেনে নিতে হবে এই দাগ হবার আসল কারণ। থাইরয়েড, পিসিওডি, ডায়াবেটিসের মতো ক্রনিক অসুখের উপসর্গ হতে পারে (Neck spots can be a symptom of chronic illness) ঘাড়ের ছোপ।

কিন্তু যে কারণেই ঘাড়ে ছোপ দাগ পড়ুক না কেন, তা কিন্তু আমাদের সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। মূলত, দেহের অন্যান্য অংশের তুলনায় ঘাড়ে মেলানিনের মাত্রা বেড়ে যায়। যার ফল এই কালো দাগ। অনেকেই পার্লারে দামি ট্রিটমেন্ট করিয়ে টাকা খরচ করেন এই দাগ তুলতে।
যদি আপনিও আপনার ঘাড় পরিষ্কার এবং চকচকে করতে চান, এবং পার্লারে না গিয়ে টাকা বাঁচাতে চান। তাহলে আজ আমরা আপনাকে কিছু ঘরোয়া প্রতিকার (Get rid of neck spots with some home remedies) সম্পর্কে বলব, যা অবলম্বন করে আপনি আপনার ঘাড়ের কালো দাগ দূর করতে পারবেন।
- অ্যালোভেরা জেল
যদি আপনার ঘাড়ের কালো দাগের সমস্যা থাকে, তাহলে আজই অ্যালোভেরা জেল ব্যবহার করুন। অ্যালোভেরার অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বকের রঙ্গকতা কমাতে সাহায্য করে। এছাড়াও অ্যালোভেরার মধ্যে ফ্ল্যাভোনয়েড রয়েছে যা অ্যালোসিন নামে পরিচিত। এটি পিগমেনটেশনের সমস্যাকে দূর করতে সক্ষম। এজন্য, আপনার ঘাড়ে টাটকা অ্যালোভেরা লাগান এবং ২০ মিনিটের জন্য রাখুন। এরপরে আপনি এটি জল দিয়ে ধুয়ে ফেলুন।
- হলুদ এবং দুধের প্যাক
হলুদ এবং দুধের এই প্যাকটি তৈরি করতে, এক চা চামচ দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে নিন। এই প্যাকটি আপনার ঘাড়ে লাগান এবং ১৫ মিনিটের জন্য শুকাতে দিন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। হলুদ এবং দুধের প্যাকটি আপনার কালো ঘাড়ের জন্য খুবই উপকারী। সঙ্গে এটি চটজলদি ফলও দেবে আপনাকে।
- টমেটো পেস্ট
টমেটোতে ত্বক উজ্জ্বল করার বৈশিষ্ট্য পাওয়া যায়। টমেটো পেস্ট দিয়ে আপনি তাৎক্ষণিকভাবে আপনার ঘাড়ের কালো ভাব দূর করতে পারেন। এজন্য, একটি টমেটো গুঁড়োর সাথে দুই চামচ কাঁচা দুধ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এটি আপনার ঘাড়ে লাগান এবং ১৫ মিনিটের জন্য শুকাতে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এই প্যাকটি ব্যবহার করতে হবে।
- আলু এবং লেবুর পেস্ট
ঘাড়ের কালো ভাব দূর করতে আলু এবং লেবুর রস দারুণ কার্যকর। এজন্য আলুর রস ভালো করে বের করে তাতে লেবুর রস মিশিয়ে আপনার ঘাড়ে ভালো করে লাগান। এই পেস্টটি আপনার কালো ঘাড়ের রঙ হালকা করে দেবে খুব সহজেই।



Click it and Unblock the Notifications