Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গ্রীষ্মে ত্বককে ব্রণমুক্ত রাখতে খাদ্যতালিকায় যোগ করুন এই খাবারগুলি!
ত্বকে নানাধরণের সমস্যার মধ্যে অন্যতম হল ব্রণর সমস্যা। বিশেষ করে বছর ২৫ এর যুবক-যুবতীদের মধ্যে এই সমস্যার প্রবণতা বেশি। আবার বেশ কিছু ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে এই সমস্যা বেশি লক্ষ্য করা যায়। তবে যে ব্রণ শুধু মুখে হয় তা কিন্তু নয়। মুখের সঙ্গেই শরীরের অন্যান্য অংশতেও এই ব্রণ লক্ষ্য করা যায়, বিশেষ করে পিঠে। কিন্তু গরমকালে এই সমস্য়া আরও দ্বিগুণ বেড়ে যায়।
মূলত, শরীরে জলের ঘাটতি, ধুলো-বালি দূষণের কারণে এই সমস্যা আরও বেরে যায়। এছাড়াও বয়স ও হরমোনের ভারসাম্যহীনতা, খাদ্যাভ্যাসের জন্যও এই সমস্যা হয়ে থাকে। তবে গ্রীষ্মকালে এমন বেশকিছু খাবার রয়েছে, যা খেলে এই সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। চলুন তাহলে এই গরমে ব্রণের হাত থেকে মুক্তি পেতে কী কী খাবেন, দেখে নেওয়া যাক।

- ভিটামিন সি সমৃদ্ধ খাবার:
দেহে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে ত্বকের প্রদাহ বাড়ে। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে। গরমে দেহে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করতে পেয়ারা, কমলা লেবু, পেঁপে, টমেটো, ফুলকপি, লেবুর রস খেতে পারেন।
- ফাইবার সমৃদ্ধ খাবার:
রোজ সকালের জলখাবারে ৩০ গ্রাম ফাইবার থাকলে ব্রণর সমস্যা কমবে। এগুলি হতে পারে আপেল, বিনস, গাজর, ওটস, ডালিয়ার মতো খাবার। যাতে সহজেই ফাইবার পেয়ে যাবেন।
- টক দই:
টক দই আমাদের শরীরের জন্য খুবই ভালো। টক দই ত্বকে মাখলে একাধিক সমস্যা থেকে রেহাই পেতে পারেন আপনি। তেমনই খেলেও কিন্তু ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। টক দই ব্রণের প্রদাহ কমাতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি প্ল্যান্ট-বেসড মিল্ক অর্থাৎ আমন্ড মিল্ক বা সোয়া মিল্কও খেতে পারেন। এতেও আপনার সমস্যা মিটবে।
- কুমড়োর দানা:
বিকেলের স্ন্যাকসে রাখতে পারেন কুমড়ার দানাকে। এই দানার মধ্যে রয়েছে নিয়াসিন, বিটা-ক্যারোটিন, রিবোফ্ল্যাভিন, বি৬ সহ একাধিক কার্যকারী উপাদান। যা ত্বকে রক্তসঞ্চালন উন্নত করে এবং ব্রণের হাত থেকে মুক্তি দেবে। এছাড়াও কুমড়ার দানা অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক ও ফাইবারে পরিপূর্ণ।
- ছোলার স্যালাড:
সাধারণত, ছোলা খাওয়া হয় দেহে প্রোটিনের ঘাটতি পূরণ করতে। কিন্তু এই খাবারে গ্লাইসেমিক সূচক কম, পাশাপাশি দেহের পিএইচ স্তরের ভারসাম্যও রক্ষা করতে সক্ষম। ত্বকের সিবাম উৎপাদনকে নিয়ন্ত্রণে রাখে ছোলা। কাবলি ছোলা সেদ্ধ করে শসা, পেঁয়াজ ও টমেটো দিয়ে স্যালাড বানিয়ে খেতে পারেন বিকালের স্ন্যাকসে। ব্রণ থেকে মুক্তি পেতে টমেটোরও ভুমিকা রয়েছে। টমেটোর মধ্যে লাইকোপেন, ভিটামিন এ, সি ও কে রয়েছে, যা ব্রণের হাত থেকে মুক্তি দেবে।
- সবশেষে জল:
গ্রীষ্মকালে আমাদের শরীরে জলের ঘাটতি লক্ষ্য় করা যায়। ফলে শরীরে নানা সমস্যার দেখা দিতে পারে। তাই শরীর ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হলে জল প্রচুর পরিমাণে পান করতে হবে। জল আমাদের ত্বককে টক্সিন ও ব্যাকটেরিয়ার হাত থেকে সুরক্ষিত রাখে।



Click it and Unblock the Notifications