Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) বাড়িতে মজুত দ্রব্য দিয়েই সারিয়ে ফেলুন টনসিলের সমস্যা!
টনসিলের সমস্যা আম বাত। ঘরে ঘরেই প্রায় টনসিলের সমস্যা দেখা যায়। টনসিল ফুলে যায় মুলত ব্যাকটেরিয়ার আক্রমণ বা সংক্রমণ থেকে। আর এর ফলে গলায় অস্বস্তি, খিচখিচ এমনকী অসহনীয় যন্ত্রণা পর্যন্ত হতে পারে।
টনসিল মূলত গলার শেষ ভাগের লসিকাগ্রন্থি। এই গ্রন্থিগুলি ফুলে গেলে ব্যথার পাশাপাশি খাবার গিলতে এমনকী জল খেতেও অসুবিধা হয়।
টনসিলের সমস্যায় কিছু অব্যর্থ ঘরোয়া টোটকা রয়েছে, যার ফলে সহজেই টনসিলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর তাতে খরচও কম। বাড়িতে মজুত উপাদান দিয়েই সারিয়ে ফেলতে পারবেন টনসিলের সমস্যা।

নুন জলে গার্গেল করুন
এই নিয়মটি মোটামুটি সবারই জানা। গরম জলে নুন মিশিয়ে সেই জল দিয়ে গার্গেল করলে টনসিলের সমস্যায় অনেকটা আরাম পাওয়া যায়।

জলের সঙ্গে কমলালেবুর রস
কমলা লেবুর রসে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে। যা ব্যাকটেরিয়া নষ্ট করতে সাহায্য করে। প্রত্যেকদিন নিয়ম করে যদি ১/৪ গ্লাস জলের সঙ্গে ১ গ্লাস কমলালেবুর রস মিশিয়ে খাওয়া যায় তাহলে তা খুবই উপকারি এক্ষেত্রে।

মধু ও রসুন
মধু ও রসুনের মধ্যের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা টনসিল ফোলার সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে। রসুন থেঁতো করে তাতে মধু মিশিয়ে যদি রোজ সকালে খাওয়া যায় তাহলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে।

চিকেন স্যুপ
টনসিলের ব্যাথায় গরম গলায় আরাম দেয়। চিকেন স্যুপ খেতে সুস্বাদু, এবং চিকেন স্যুপ গলার অস্বস্তি কাটাতে সাহায্য করে।

তুলসী
টনসিলের সমস্যায় বেসিল অত্যন্ত উপকারী। তুলসী পাতা যদি থেঁতো করে খাওয়া যায় বা চায়ে ফুটিয়ে খেলেও খুব তাড়াতাড়ি কাজে দেয়।

গরম জলে দারুচিনি
টনসিলের ব্যথা প্রশমিত করতে দারুচিনির জুড়ি মেলা ভার। গরম জলে দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্রত্যেকদিন যদি খাওয়া যায় তাহলে টনসিলের যে কোনও সমস্যা থেকে উপকার পাওয়া যাবে।

হলুদ ও মধু
কাঁচি হলুদর সঙ্গে মধু মিশিয়ে বেটে খেলে টনসিলের যন্ত্রণা থেকে আরাম পাওয়া যায় মুহূর্তের মধ্যেই।



Click it and Unblock the Notifications