(ছবি) আপনার রান্নাঘরের রয়েছে শারীরের ১০ সমস্যার সমাধান!

(ছবি) আপনার রান্নাঘরের রয়েছে শারীরের ১০ সমস্যার সমাধান!

আমাদের চারিপাশেই এমন অনেক উপাদান ছড়িয়ে রয়েছে যা আমরা জানিও না যে কত কাজের। আমাদের রান্নাঘরে বা দৈনন্দিন ব্যবহারের বহুরকমের জিনিস দিয়ে যে আমাদের শরীরের কত গুরুগম্ভীর সমস্যা ঠিক করা যায় সে সম্পর্কে আমাদের ধারণাও নেই।

প্রাকৃতিক উপায়ে শরীরের সমস্যা দুর করার চেয়ে ভাল আর কীই বা হতে পারে? আগেকার দিনে এত ওষুধপত্র আর কোথায় ছিল তখন তো এভাবেই প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময় করা হত। তাহলে এখন নয় কেন?

আসুন একঝলকে দেখে নেওয়া য়াক শরীরের সমস্যা সমাধানে কী কী ঘরোয়া টোটকা কাজে লাগতে পারে।

এলাচ

এলাচ

এলাচ পেটের জমে থাকা গ্যাস বহিষ্কার করতে সাহায্য করে। গ্যাসের সমস্যায় এলাচ চিবিয়ে জল খেয়ে নিন। চায়ের সঙ্গেও খেতে পারেন।

দারচিনি

দারচিনি

দারচিনি ডায়বেটিস হওয়ার সম্ভাবনা কমায়। এবং একইসঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

পাকা পেঁপে

পাকা পেঁপে

পাকা পেঁপে হজমে সাহায্য করে। বদহজমের ফলে যে যে সমস্যা হয় তা দূর করে পেট হাল্কা করে।

রসুন

রসুন

ঠাণ্ডা লাগার ধাত যাঁদের আছে তাদের রসুন খাওয়া উচিত। রসুনের মধ্যে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রয়েছে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাঁচা রসুন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। জ্বরো জ্বরো ভাব বা গা ম্যাজ ম্যাজ করলেও রসুন খেলে শরীর ঝরঝরে হয়ে য়ায়।

আদা চা

আদা চা

যদি গা বমি বমি করে তাহলে আদা চা খান। তবে দুধ ছাড়া। আপনার যদি মোশন সিকনেশ থাকে তাহলে আদা চা সবচেয়ে উপযোগী। যাত্রা শুরুর আগে আদা চা খেয়ে নিন। গলা ব্যথাতেও কাজ দেয় এটি।

লঙ্কা

লঙ্কা

কাঁচা লঙ্কা আপনার বিপাকে সাহায্য করে। এবং শরীরের অতিরিক্ত ক্যালোরি নষ্ট করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

ওটস

ওটস

ওটস হৃদযন্ত্রের সমস্যার ঝুঁকি কমায়। শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।

টি ব্যাগ

টি ব্যাগ

অনেক সময় ঠাণ্ডায় চোখ ফুলে গেলে ঠাণ্ডা জলে ভিজিয়ে টি ব্যাগ লাগালে চোখ ফোলা কমে যায়। চায়ের ট্যানিন ও ক্যাফেরিন প্রদাহ উপশম করে।

ভিনিগার

ভিনিগার

শরীরের কোথায় জ্বলে গেলে বা গরম ছ্যাঁকা লেগে গেলে ওই জায়গায় তুলো দিয়ে ভিনিগার লাগান। তাহলে আর ফোসকা পড়বে না।

লবঙ্গ

লবঙ্গ

দাঁতে অসহ্য ব্যাথা হলে লবঙ্গ দাঁতের ফাঁকে রেখে দিলে ব্যাথা কমে।

Story first published: Thursday, June 4, 2015, 15:29 [IST]
X
Desktop Bottom Promotion