Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Holi 2025: পছন্দের রঙ থেকেও হতে পারে ক্যানসার! সুস্থ থাকতে বেছে নিন ভেষজ রঙ
Holi 2025: হোলি (Holi) মানেই রঙের উৎসব। এদিন একে অপরকে রঙ আবির মাখিয়ে রাঙিয়ে দেওয়াই এই উৎসবের মাহাত্ম্য। কিন্তু বাজারজাত রঙগুলি আমাদের ত্বক এবং চুলের জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। এই উৎসবে রঙে গা ভাসিয়ে দেওয়ার আগে ভেবে নিন কোন রং আপনি ব্যবহার করছেন। মূলত বাজারে যে সমস্ত রঙ (Holi Colors) পাওয়া যায় তাতে সস্তার কেমিক্যাল ভরা থাকে। যা আমাদের স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনে।
বিশেষজ্ঞদের মতে, বাজারজাত নিকৃষ্ট মানের রঙ বা আবিরগুলি ত্বকের জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। এই সমস্ত রঙে যে সমস্ত কেমিক্যাল থাকে, সেগুলি আপনার ত্বকের জন্য কতটা ক্ষতিকর চলুন জেনে নেওয়া যাক-

সিলভার রং-
এই রং বেশিরভাগ তরুণরাই ব্যবহার করে থাকেন। সিলভার রঙে মূলত অ্যালুমিনিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়। আর এই উপাদানটি ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে (Holi colors may increase cancer risk), এমনটাই মত বিশেষজ্ঞদের।
সবুজ রং-
বিশেষজ্ঞরা বলছেন, সবুজ রঙে কপার সালফেট ব্যবহার করা হয়। যা চোখে চুলকানি জ্বালাপোড়া এবং সংক্রমণের মতো রোগ গুলির ঝুঁকি বাড়িয়ে তোলে।
লাল রং-
হোলিতে সব থেকে বেশি ব্যবহৃত এই লাল রঙে মার্কারি সালফেট নামক একটি উপাদান থাকে। যার কারণে ত্বকের ক্যানসার, প্যারালাইসিস হওয়ার মতো আশঙ্কা থেকে যায়।
বেগুনি রং-
সবথেকে পছন্দের ও ব্যবহৃত বাজারজাত বেগুনি রঙে ক্রোমিয়াম আয়োডাইড থাকে। এটি হাঁপানি এলার্জি হওয়া ঝুঁকি বাড়ায়।
বাজারজাত রঙে অত্যাধিক পরিমাণে কেমিক্যাল এর ব্যবহারের জন্য বর্তমানে হার্বাল কালার বা ভেষজ কালার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই সমস্ত ভেষজ রঙ গুলি বাজারগুলির তুলনায় ২-৩ গুণ বেশি দামি। মনে রাখবেন, কৃত্তিম রঙের তুলনায় ভেষজ রঙের উজ্জ্বলতা কিন্তু কম। লাল রং হবে লাল, উজ্জ্বল মেরুন নয়। রুক্ষ মনে হবে না আপনার। হাতে দিলেই বুঝতে পারবেন, নরম পাউডারের মতো অবস্থায় থাকে এই সমস্ত ভেষজ রঙগুলি।
এছাড়াও এই সমস্ত ভেষজ রঙগুলিতে সুন্দর গন্ধ থাকে না। আপনি চাইলে এগুলি বিভিন্ন ফুলের পাপড়ি দিয়েও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন।



Click it and Unblock the Notifications