Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রঙ খেলার পাশাপাশি দোলে এই খাবারগুলি মাস্ট, আপনিও রাখছেন তো তালিকায়?
বাঙালির প্রিয় ও রঙের উৎসব হল দোল। প্রতি বছর দেশবাসী আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন এই উৎসব। এই বিশেষ উৎসবে আনন্দে, রঙে, আবিরে মেতে উঠেন সকলে।
এই আনন্দের উৎসবে মিষ্টি মুখ না করলে কী আর চলে। তবে শুধু যে মিষ্টি খাওয়া হয় তা কিন্তু নয়, সঙ্গে চলে অনেক রকমের খাওয়া দাওয়াও। দোলে বাঙালির পাতে কোন কোন খাবার না থাকলেই নয়, জানেন।

- ফুটকড়াই
বাঙালির দোল অসমাপ্ত থাকে ফুট কড়াই ছাড়া। ভাজা মটরের ওপর হালকা চিনির আস্তরণ। চিবোলে কড়কড় আওয়াজে মুখের ভেতর তোলপাড় হয়ে যায়। আবির মাখা হাতে একমুঠো ফুটকড়াই না থাকলে কী আর চলে।
- মট
ফুটকড়াইয়ের পর যে খাবার না থাকলে হয় না, তা হল মট। নানা রঙের মতো নানান রঙের মটের আওয়াজে ভরে ওঠে দোল উৎসব। লাল, সাদা, হলুদ, গোলাপি রঙের মট নিয়ে বাচ্চাদের মধ্যে কাড়াকাড়ি, মারামারি শুরু হয়ে যায়। আবার দোলে রাধা কৃষ্ণের পুজো মট ছাড়া হয় না।
- ঠান্ডাই, ভাঙ
দোলের দিন ঠান্ডাই না খেলে কি চলে! দুধ, চিনি, এলাচ, কেশরও নানা রকম মশলা মিশিয়ে সকলেই প্রায় ঠান্ডাই তৈরি করে খান। তার সঙ্গে থাকে বরফের কুচিও। আবার অনেকেই কিন্তু ভাঙ করেও খেয়ে থাকেন।
- বোদে
বোদে হল বাংলার এক জনপ্রিয় মিষ্টি। বেসন, তেলে ভেজে সিরাপে ডুবিয়ে রসালো বোদে তৈরি করে থাকেন। এই লাল, হলুদ বোদে দোলের দিন খেলে যেন রঙে রঙে রসে মনে বেশ খুশি লাগে।
- গুজিয়া
আপনি কি জানেন এই গুজিয়া কিন্তু দোলের দিন সকলেই খেয়ে থাকেন। উৎসবের দিন এই গুজিয়া কিন্তু আরও আনন্দ এনে দেয়। দোলের উৎসবে আপনিও কিন্তু খেতে পারেন।
- জিলিপি
দোলের দিন জিলিপি ছাড়া কি আর চলে! দোলের রঙে হাত ভিজিয়ে রসে ভেজা গরম গরম জিলিপি না খেলে যেন স্বর্গ সুখ পাওয়া যায় না।
- পকোরা
অনেকে কিন্তু দোলের দিন নিরামিষ খান। আবার অনেকেই মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না। তাই কিন্তু তারা অবশ্যই পকোড়ার ব্যবস্থা রাখেন। তাই আপনার বাড়িতে যদি কোনও অতিথি আসেন তাকে কিন্তু আপনি আলু কিংবা পনীরের পকোড়া বানিয়ে খাওয়াতেই পারেন।
- চাট
চাট হল দোলের স্পেশাল মেনু। টক, ঝাল, মিষ্টি সকলেই খেতে পছন্দ করেন। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু আপনি বাড়িতে রাখতে পারেন এই চাট।



Click it and Unblock the Notifications