Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Year ender 2022: দেখে নিন ২০২২-এ আমরা কোন কোন স্বাস্থ্যকর অভ্যাস শিখেছি
করোনা ভাইরাস মহামারী আমাদের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন এনেছে। সমগ্র বিশ্বের মানুষকে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলতে শিখিয়েছে। আমরা আমাদের জীবনকে আরও গুরুত্ব দিতে শিখেছি। কোভিড জনসাধারণের মধ্যে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মেনে চলা, ঘন ঘন হাত ধোওয়া, ভালো খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মতো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে বাধ্য করেছে। এ ছাড়াও, আরও অনেক স্বাস্থ্যকর অভ্যাস আমরা শিখেছি।

চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে আমরা কোন কোন স্বাস্থ্যকর অভ্যাস শিখতে পেরেছি-

হাত ধোওয়া
২০২০ সাল থেকে হাত ধোওয়ার অভ্যাস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোভিডের সময় ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হাত ধোওয়া বাধ্যতামূলক ছিল। এখন কোভিড কিছুটা কমলেও, এই অভ্যাস আমরা ছাড়তে পারিনি কেউই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন হাত ধোওয়া অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। এতে জীবাণু এবং ভাইরাস থেকে নিজেদের অনেকটাই সুরক্ষিত রাখা যায়। বিশেষ করে, খাওয়ার আগে সবসময় সাবান ও জল দিয়ে হাত ধোওয়া উচিত।

মাস্ক পরা
দুই বছরের বেশি সময় ধরে মাস্ক আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। মাস্ক কেবল আমাদের রোগজীবাণু এবং ভাইরাস থেকে রক্ষা করে না, এর পাশাপাশি বাতাসের দূষণ থেকেও আমাদের রক্ষা করে। তাই কোভিড থাকুক বা না থাকুক, দৈনন্দিন জীবনে মাস্ক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইমিউনিটি শক্তিশালী করা
যে কোনও ভাইরাস বা রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা প্রয়োজন। আর, ইমিউনিটি বৃদ্ধি করতে হলে স্বাস্থ্যের যথাযথ যত্ন নিতেই হবে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে সব ধরনের রোগের সঙ্গেই লড়াই করতে সাহায্য করে। তাই, স্বাস্থ্যকর জীবনধারা এবং ভালো খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়তে পারে।

অ্যালকোহল ও ধূমপান
অ্যালকোহল পান, তামাক সেবন এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক, সে সম্পর্কে আমরা সকলেই অবগত। এই বদভ্যাসগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে, ফুসফুসের রোগ, লিভারের সমস্যা এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ায়। তাই, সুস্থ জীবনযাপন করতে হলে আমাদের এই ক্ষতিকারক অভ্যাসগুলি অবিলম্বে ত্যাগ করা উচিত।



Click it and Unblock the Notifications