Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ফের উর্ধ্বমুখী করোনা গ্রাফ, দাপট দেখাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট XBB.1.16!
দেশজুড়ে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা মনে করছেন, ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট এক্সবিবি ১.১৬ (XBB.1.16) এর কারণেই আবার ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। মূলত কোভিডের পুরানো রূপ এক্সবিবি। সেটারই উপরূপ ১.১৬-এর কারণে সংক্রমণের হার বাড়ছে।
এক্সবিবি ১.১৬ ভ্যারিয়েন্টের খোঁজ প্রথম মিলেছিল জানুয়ারী মাসে। এই উপরুপে বেশ কয়েকটি মিউটেশন রয়েছে, যে কারণে এটি আরও সংক্রামক বলে মনে করা হচ্ছে। তবে এই ভ্যারিয়েন্ট সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন।

এক্সবিবি ১.১৬ উপরুপের লক্ষণ
এই সাব-ভ্যারিয়েন্টের উপসর্গ প্রায় ওমিক্রন ভ্যারিয়েন্টের মতোই। জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শরীরে ব্যথা, ক্লান্তি, প্রচণ্ড মাথাব্যথা, পেটে ব্যথা, ইত্যাদি। তবে এখনও পর্যন্ত রোগীদের মধ্যে স্বাদ ও গন্ধ না পাওয়ার উপসর্গ দেখা যায়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগেরই হালকা থেকে মাঝারি উপসর্গ রয়েছে। এখনও হাসপাতালে আক্রান্তের ভর্তির সংখ্যা অনেক কম। তাই চিন্তার কোনও কারণ নেই।
কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি?
বিশেষজ্ঞদের মতে, শিশু, বয়স্ক ব্যক্তি, দুর্বল ইমিউনিটি এবং কো-মর্বিডিটি যাদের আছে যেমন - হার্টের রোগ, ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস এবং অন্যান্য রোগে আক্রান্ত, তাদের এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
এই উপরুপের কারণে কি মৃত্যু ঘটতে পারে?
প্রাথমিক গবেষণা অনুসারে, কোভিড এক্সবিবি ১.১৬ উপরূপটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এটি এতটাই শক্তিশালী যে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভেঙে দিতে সক্ষম। তবে এখনও পর্যন্ত গোটা বিশ্বে এই ভ্যারিয়েন্টে মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সংক্রমণ থেকে বাঁচতে ভারত সরকার দেশবাসীকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।



Click it and Unblock the Notifications
